ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আজকের নায়করা ভবিষ্যতে খলনায়ক হিসেবে চিহ্নিত হবেন: এবি পার্টি

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তী সরকার যদি কাঙ্ক্ষিত রাষ্ট্রসংস্কারের মাধ্যমে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে না পারে তাহলে সেটা হবে চরম ব্যর্থতা। আর এতো বিপুল ছাত্র-জনতার সমর্থন সত্ত্বেও তারা যদি সফল না হন, তাহলে আজকের হিরোরা ইতিহাসে ভিলেন হিসেবে চিহ্নিত হবেন।

শনিবার উত্তরবঙ্গের জেলা শহর নীলফামারী সদর উপজেলার কচুকাটা হাইস্কুল মাঠে এবি পার্টি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন দলের সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু।

এবি পার্টি নীলফামারী জেলা আহ্বায়ক মাওলানা লিয়াকত আলীর সভাপতিত্বে ও সদস্যসচিব অধ্যাপক আলতাফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের অন্যতম শীর্ষ নেতা ও যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, আওয়ামী লীগ দীর্ঘমেয়াদে যে ফ্যাসিবাদ কায়েম করেছে তার প্রভাব থেকে জাতি ও রাষ্ট্রকে মুক্ত করতে অনেকগুলো মৌলিক সংস্কার দরকার। এর জন্য অবশ্যই সময় লাগবে। সমস্যা হচ্ছে সংস্কারের পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে না পারলে যত সময় যাবে তত এই অন্তর্বর্তী সরকার জনপ্রিয়তা হারাবে, তখন সংস্কার ও নির্বাচন উভয়টাই ঝুঁকির মধ্যে পড়বে।

দেশের ২৮ লক্ষ কোটি টাকা পাচারের কথা উল্লেখ করে তিনি বলেন, এই টাকা পাচার না হলে আজ সমাজে এতো অভাব ও বৈষম্য থাকতো না। তিনি ভারতের উগ্র সাম্প্রদায়িক শক্তির উস্কানিকে আমলে না নিয়ে সকল ধর্মের লোকদের ঐতিহ্যগত সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন, রাষ্ট্রের দায়িত্ব হলো জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করা। রাষ্ট্র যারা চালান তাদের ভাবতে হবে কেনো একজন চাষী তার পেশা ছেড়ে দিচ্ছে? তরুণরা কেনো আজ পথ খুঁজে পাচ্ছে না? একজন শিক্ষিত তরুণ জানে না সে আগামী দিনে কী করবে। পড়ালেখা শেষে তার পেশা কী হবে সেটাও সে জানে না।

তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলুন। বিনাসুদে ঋণ দিন। ১৭০০ শহিদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার যদি নতুন রাষ্ট্র গড়ার অঙ্গীকার ভুলে যায় তাহলে শহিদ ও আহত বীরদের স্বপ্ন ভঙ্গ হবে বলে তিনি সতর্ক করেন।

নীলফামারী সদরের কচুকাটায় একটি কলেজ ও পুলিশ স্টেশন স্থাপনের দাবি জানান তিনি।

আগামী নির্বাচনে লুটেরা দলের কেউ ভোট চাইতে আসলে তাদের বেধে রেখে লুটপাটের টাকা ফেরৎ চাওয়ার আহ্বান জানান জনাব ফুয়াদ।

জনসভায় আরও বক্তব্য রাখেন, এবি পার্টির কেন্দ্রীয় সিনিয়র সহকারী সদস্যসচিব জননেতা আব্দুল বাসেত মারজান, সহকারী সদস্যসচিব ও রংপুর মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ, অধ্যাপক আবু হেলাল, দিনাজপুর জেলা আহ্বায়ক অধ্যক্ষ শহিদুল ইসলাম, সদস্যসচিব মেহেদী হাসান চৌধুরী পলাশ, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, নীলফামারী জেলা যুগ্ম আহ্বায়ক ডা. কমলা কান্ত রায়, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক প্রমূখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আজকের নায়করা ভবিষ্যতে খলনায়ক হিসেবে চিহ্নিত হবেন: এবি পার্টি

আপডেট সময় ০৮:৩৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪