ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

২০ রানের আক্ষেপ কোচ সালাউদ্দিনের

আকাশ স্পোর্টস ডেস্ক :

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ২৯৩ রানের শক্ত পুঁজি নিয়েও ম্যাচে জয় তুলতে পারেনি মেহেদী হাসান মিরাজের দল। বাংলাদেশ ঠিক কোথায় ভুল করেছে। কোথায় পিছিয়ে গেল বাংলাদেশ। এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কণ্ঠে ঝরে পড়েছে ২০ রানের আক্ষেপ।

দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামার আগে সালাউদ্দিন বলেন, ‘গতকাল যেভাবে ব্যাটিং করেছে ছেলেরা আমি বলব যে প্লান অনুযায়ী ছিল। সেই প্লান অনুযায়ী আমরা এগোতে চেয়েছিলাম। হয়তো ২০ রান কম ছিল এই উইকেটের জন্য।’

২০ রান কম করলেও সেটা পুষিয়ে নেওয়ার সুযোগ ছিল বলে মনে করেন সালাউদ্দিন। তার মতে, ‘যেটা শেষের একটা দুইটা ওভারে এক দুই রান হয়ে গিয়েছিল। ওই দুইটা ওভার যদি আমরা ব্যবহার করতে পারতাম তাহলে ২০ রান করতে পারতাম।’

বিসিবি সভাপতি ফারুক আহমেদ বর্তমানে অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজে। গতকাল অনুশীলনের সময় কোচদের সঙ্গে দেখা গেছে তাকে। কোচ ও ক্রিকেটারদের সঙ্গে ঠিক কী কথা হলো বোর্ডপ্রধানের।

এ বিষয়ে সালাউদ্দিন বলেন, ‘যে আলোচনা চলছিল এটা নিয়ে তো আপনাদের বলতে পারব না। উনি আমাদের উৎসাহ দিয়েছেন। আমরা ভালো খেলেছি চিন্তার কিছু নেই, ভালো খেলছে ছেলেরা এতোটুকুই। এর বেশি আসলে কথা হয়নি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

২০ রানের আক্ষেপ কোচ সালাউদ্দিনের

আপডেট সময় ১২:২৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪