ঢাকা ০২:০৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে : জামায়াত আমির

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা এমন এক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছি যে সমাজে সকল নাগরিকের অধিকারের নিশ্চয়তা থাকবে। সে লক্ষ্যে না পোঁছা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১৩ এর ৪ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টারে কাফরুল উত্তর থানা জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

থানা আমির রেজাউল করিমের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাফেজ আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা ও সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তাসলিম, ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগরী কর্মপরিষদ সদস্য শহিদ উল্লাহ, অধ্যাপক আনোয়ারুল করিম, শাহ আলম তুহিন প্রমূখ।

ডা. শফিকুর রহমান বলেন, আমাদের দেশের রাজনীতিতে একটি স্লোগান আছে যে, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। কিন্তু আমাদের দেশের প্রচলিত রাজনীতিতে এর কোনো প্রতিফলন লক্ষ্য করা যায় না। জামায়াতও রাজনৈতিক ময়দানে একই স্লোগান দিয়ে থাকে। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম হলো আমরা সে স্লোগান দিয়েই আমাদের দায়িত্ব শেষ করি না বরং তা যথাযথভাবে বাস্তবায়নের জন্য চেষ্টা করে থাকি। রাসূল (সা.) বলেছেন, যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই উত্তম। জামায়াতে ইসলামী একটি গণমুখী ও কল্যাণকামী রাজনৈতিক দল হিসেবে গণমানুষের কল্যাণে কাজ করার সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছে। আর মানুষের জন্য আমাদের এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

তিনি দেশকে ইসলামি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে এক দফায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, এখনো রাজধানীতে শীত জেঁকে বসেনি। কিন্তু আমরা সম্ভাব্য শীত মোকাবেলায় অগ্রিম প্রস্তুতির অংশ হিসেবে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা ভালো কাজের সকল কৃতিত্ব নিতে চাই না বরং আমরা অন্যদের পথ দেখানোর চেষ্টা করছি মাত্র। আমরা আশা করবো সকলেই এই মহতি কাজে এগিয়ে আসবেন এবং বিপন্ন ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবেন। তিনি জামায়াতের কল্যাণকামী তৎপরতার কথা উল্লেখ করে বলেন, জামায়াত মানুষের কল্যাণের জন্য বিভিন্ন জনহিতকর প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছে। আমরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসাসহ সাধারণ মানুষের জন্য মেডিক্যাল সার্ভিসও দিয়ে যাচ্ছি। আমরা এম্বুলেন্সসহ লাশবাহী গাড়ীর সেবা দিয়ে থাকি।

বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াত ক্ষুধা, দারিদ্র, অপশাসন ও দুঃশাসনমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা এমন এক সমাজ জাতিকে উপহার দিতে চাই যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষ সমান নাগরিক অধিকার ভোগ করবেন। তিনি ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে : জামায়াত আমির

আপডেট সময় ১১:১০:১৪ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০২৪