ঢাকা ০৭:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না: রেজাউল করিম

আকাশ জাতীয় ডেস্ক :

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম (চরমোনাই পীর)।

আজ শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন।

চরমোনাই পীর বলেন, ‘যারা শেখ পরিবারের নেতৃত্বে এখনও আওয়ামী লীগ করার স্বপ্ন দেখছেন তারা দেশ ও মানবতার শত্রু। দল করতে পারেন, তবে শেখ হাসিনার নেতৃত্বে নয়।’

এছাড়া, ভারতের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেন ইসলামী আন্দোলনের নেতারা।

ইনসাফপূর্ণ কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা এই প্রতিপাদ্যকে সামনে রেখে এই কেন্দ্রীয় সম্মেলন হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি নূরুল বশর আজিজীর সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল মুনতাছির আহমাদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভারতের আগরতলায় হাইকমিশনারে হামলার প্রতিবাদ ও সমসাময়িক ইস্যু নিয়ে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ চলতে পারবে না: রেজাউল করিম

আপডেট সময় ০৭:৪৭:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪