ঢাকা ১১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে ফেরার পথে ঢাবি এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

আকাশ জাতীয় ডেস্ক :

বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে ফেরার পথে শাহবাগ থানাধীন ‌ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ‌মেট্রোরেলের স্টেশনে কাছে ভাঙা রাস্তায় চাকা গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মো. সজিব (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। তার পেছনে থাকা আরোহী বন্ধু নিশান (২৫) আহত হয়েছেন। গতকাল বুধবার দিবাগত রাতে দুর্ঘটনাটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় আরেক মোটরসাইকেলে থাকা বন্ধু মোজাহিদ তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক সজিবকে রাত ২টা ২০ মিনিটের দিকে পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। নিশান চিকিৎসাধীন।

বন্ধু মোজাহিদ বলেন, সজিব স্টেডিয়াম মার্কেটে খেলাধুলাসামগ্রী বিক্রয় কেন্দ্র চাকরি করতেন। থাকতেন ডেমরার সারুলিয়ায় সুকুরশী এলাকায়। বুধবার রাতে তাদের এক বন্ধুর বোনের বিয়ের অনুষ্ঠান ছিল, পুরান ঢাকায়।

তিনি বলেন, আমরা অনুষ্ঠান শেষে শাহবাগে টিএসসিতে গিয়েছিলাম চা খাওয়ার জন্য। সেখানে চা খেয়ে বন্ধু নিশানকে চাঁনখারপুল নামিয়ে দিয়ে বাড়ি ফেরার কথা ছিল। সে উদ্দেশে যাওয়ার পথে মেট্রোরেল স্টেশনের পাশে মন্দিরের গেইটের কাছে ভাঙো রাস্তার গর্তে পড়ে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এতে তারা দুজন আহত হয়। সজিবের হেলমেট না পড়ে হাতে রেখে ছিল। সে গুরুতর আহত হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিশানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানায় জানানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে ফেরার পথে ঢাবি এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

আপডেট সময় ০১:২১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪