ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমরান খানের জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা সমস্ত মামলায় অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন খারিজ করে দিয়েছে লাহোর হাইকোর্ট (এলএইচসি)।

ইমরান খানের বোন নুরীন নিয়াজি সম্প্রতি এই জামিন আবেদন দাখিল করেছিলেন। যেখানে একাধিক মামলায় তার জামিন চাওয়া হয়েছিল।

আদালত ওই আবেদনের প্রেক্ষিতে পাঞ্জাব ও ফেডারেল স্বরাষ্ট্র বিভাগের রিপোর্টগুলোও পর্যালোচনা করেছে। যেখানে পিটিআই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর বিবরণ উল্লেখ করা হয়েছে।

পাঞ্জাব স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে, প্রদেশটিতে পিটিআই প্রতিষ্ঠাতার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হয়নি। তবে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, সেখানে ইমরান খানের বিরুদ্ধে ৬২টি মামলা দায়ের করা হয়েছে।

এদিকে পাঞ্জাব সরকারের পক্ষের আইনজীবী উল্লেখ করেছেন যে, ইমরান খানের বিরুদ্ধে পাঞ্জাবের সীমানার মধ্যে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।

সবকিছু বিবেচনা করে ইমরান খানের জামিন ‘আবেদনটি আইনগত প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়’ বলে মন্তব্য করেন বিচারপতি ফারুক হায়দার।

শুনানিকালে তিনি বলেন, জামিনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই অভিযুক্তকে আদালতে হাজির হতে হবে।

শেষ পর্যন্ত ফেডারেল ও প্রাদেশিক কর্তৃপক্ষের রিপোর্ট অনুযায়ী আবেদনটি খারিজ করে দেন আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইমরান খানের জামিন আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট

আপডেট সময় ০৫:৫৮:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ নভেম্বর ২০২৪