ঢাকা ০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জোরেশোরে মাঠের ফেরার প্রস্তুতি চলছে সাকিবের

আকাশ স্পোর্টস ডেস্ক :

গত সেপ্টেম্বরে সবশেষ ক্রিকেট মাঠে দেখা যায় সাকিব আল হাসানকে। দেশের জার্সিতে তখন ভারতের বিপক্ষে টেস্ট খেলেছিলেন তিনি। কানপুরে ওই টেস্টই জাতীয় দলে তার শেষ ম্যাচ হয়ে থাকে কিনা, সে আলোচনা কিছুটা হলেও আছে। কারণ গেল অক্টোবরে ঘরের মাঠে প্রোটিয়াদের বিপক্ষ টেস্ট খেলে এই ফরম্যাটকে বিদায় জানাতে চাইলেও পরিস্থিতির কারণে তা হয়ে ওঠেনি।

দেশে ফিরতে না পেরে কিছুটা বিমর্ষ হয়ে পড়েছেন গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একপ্রকার স্বেচ্ছা নির্বাসনে থাকা সাকিব। আওয়ামী লীগের রাজনীতিতে জড়ানোই কাল হয়েছে তার জন্য। এর মধ্যে হত্যা মামলাতেও ফেঁসে গেছেন। সবমিলিয়ে এখন দেশে ফেরা এবং দেশের জার্সিতে খেলা বেশ কঠিন তার জন্য।

এমন পরিস্থিতি বিদেশি লিগগুলো তার জন্য আশীর্বাদ হয়ে এসেছে। সামনেই আবুধাবি টি-টেন লিগে বাংলা টাইগার্সের হয়ে মাঠে নামবেন সাকিব। সেজন্য জোরেশোরে প্রস্তুতি নেওয়া শুরু করেছেন তিনি।

সম্প্রতি পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন সাকিব। সেখান থেকে আবুধাবিতে গিয়েই বাংলা টাইগার্সের ট্রেনারের সঙ্গে জিমে সময় দিচ্ছেন। বাংলা টাইগার্সের ফেসবুক পেজে চোখ রাখলে দেখা যায়, জিম সেশনসহ ফিটনেস ফিরিয়ে আনতে যা যা করা দরকার, তার সবই করছেন এই অলরাউন্ডার।

এছাড়া ফ্লাডলাইটের আলোয় ব্যাটিং অনুশীলনও করতে দেখা যায় সাকিবকে। তার সঙ্গে অনুশীলনে দেখা গেছে আফগান লেগ স্পিনার রশিদ খানকেও।

প্রসঙ্গত, আগামী ২১ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে টি-টেন লিগ। ১০ ওভারের এই টুর্নামেন্ট চলবে ২ ডিসেম্বর পর্যন্ত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জোরেশোরে মাঠের ফেরার প্রস্তুতি চলছে সাকিবের

আপডেট সময় ০৭:৩৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪