ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হোটেলে ভয়াবহ আগুন, অল্পের জন্য বাঁচলেন ৫ ক্রিকেটার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

জাতীয় নারী চ্যাম্পিয়নশিপের জন্য করাচির যে হোটেলে ক্রিকেটারদের থাকার ব্যবস্থা করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার সেই হোটেলে ভয়াবহ আগুন লাগে।

দুর্ঘটনার সময় ৫ জন ক্রিকেটার ছিলেন হোটেল। তাদের জানালার কাচ ভেঙে উদ্ধার করা হয়। অল্পের জন্য প্রাণে বাঁচেন তারা।

টিম হোটেল থেকে ক্রিকেটারদের উদ্ধার করে ন্যাশনাল হাইপারফরম্যান্স সেন্টারে নিয়ে যাওয়া হয়। যদিও ক্রিকেটারদের খেলার সরঞ্জাম আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

এ ঘটনায় টুর্নামেন্ট সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। চারটি করে ম্যাচের পরে যে ২টি দল লিগ টেবিলের প্রথম দুইয়ে রয়েছে, তাদের মধ্যে ফাইনাল ম্যাচ আয়োজনের ভাবনায় রয়েছে পিসিবির। যদিও সেই ফাইনাল ম্যাচ কবে-কোথায় আয়োজিত হবে, সেই বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পিসিবি জানিয়েছে টুর্নামেন্ট আয়োজনের জন্য এ মুহূর্তে করাচিতে বিকল্প হোটেলের ব্যবস্থা নেই। শুধু তাই নয়, মানসম্মত ১০০টি রুম দরকার টুর্নামেন্ট আয়োজনের জন্য। তাই ক্রিকেটারদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবেই টুর্নামেন্টের দৈর্ঘ্য কমানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হোটেলে ভয়াবহ আগুন, অল্পের জন্য বাঁচলেন ৫ ক্রিকেটার

আপডেট সময় ০৬:০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪