ঢাকা ০৪:২৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

চীন সীমান্তের কাছে ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতের অরুণাচল প্রদেশে চীনা সীমান্তের কাছে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাত সদস্য নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল ৬টার দিকে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে সদস্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, অরুণাচল প্রদেশের চীন সীমান্ত থেকে ১২ কিলোমিটার দূরে এ দুর্ঘটনা ঘটে। প্রযুক্তিগত সমস্যার কারণে ওই হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ‘এম১৭ভি৫’ নামে ওই বিধ্বস্ত হেলিকপ্টারটি উদ্ধার করতে সেখানে গেছে একটি দল। এ ঘটনায় এরই মধ্যে তদন্তকাজ শুরু হয়েছে।

ভারতের বিমানবাহিনীর একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, নিহত সাতজনের সবাই বিমানবাহিনীর সদস্য। তবে তাঁদের নাম এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গত মে মাসে আসাম-অরুণাচল সীমান্তে নিয়মিত প্রশিক্ষণ চলার সময় বিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমানবাহিনীর দুজন পাইলট নিহত হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

চীন সীমান্তের কাছে ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

আপডেট সময় ০৪:৩৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০১৭