ঢাকা ০১:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কোটা আন্দোলনকে ছাত্র-জনতার আন্দোলনে রূপান্তরিত করেছিলেন তারেক রহমান: দুলু

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল শুধু কোটাবিরোধী আন্দোলন। ফ্যাসিবাদের ভয়াল থাবায় যখন ছাত্রদের আন্দোলন প্রায় থমকে গিয়েছিল, ঠিক সেই মুহূর্তেই জাতির কাণ্ডারির ভূমিকায় আন্দোলনকে ছাত্রজনতার আন্দোলনে রূপ দিয়েছিলেন তারেক রহমান।

তিনি বলেন, দেশের মানুষ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্তি চেয়েছিল। তবে অবাধ, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের রক্তে ভেজা বিপ্লবকে সফল বলা যাবে না।

রোববার বিকালে নাটোরের বনপাড়া বাইপাস মোড়ে বড়াইগ্রাম উপজেলা, বড়াইগ্রাম ও বনপাড়া পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এসব কথা বলেন।

তিনি বলেন, গত ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মাধ্যমে আমাদের প্রথম ধাপের বিজয় হয়েছে। তবে পরিপূর্ণ বিজয় না আসা পর্যন্ত নেতাকর্মীদের সুসংগঠিতভাবে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের সর্তক, সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াজীর সভাপতিত্ব সভায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ।

বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি ইসাহাক আলী ও বনপাড়া পৌর বিএনপির আহবায়ক অধ্যাপক লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন ও কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা আইনজীবী সমিতির সম্পাদক অ্যাডভোকেট শরীফুল হক মুক্তা, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব আলী আকবর, যুগ্ম আহবায়ক শামসুল আলম রনি ও আব্দুস সালাম মোল্লা, বনপাড়া পৌর বিএনপির সদস্য সচিব সরদার রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান পারভেজ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুল হক বকুল।

প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, এই বনপাড়ার মাটিতে উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নুর বাবুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে। এমনকি তার মৃত্যু নিশ্চিত করার জন্য এখানে আওয়ামী লীগের বিনাভোটের একজন এমপির হাসপাতালে তার রগ কাটা হয়েছে। আগামীতে এই মাটিতেই বাবুর খুনিসহ স্বেচ্ছাসেবক দল নেতা আলম ও যুবদল নেতা আবুল বাশারের খুনিদের বিচার করা হবে। বিগত দিনে যারা বিএনপির ওপর অত্যাচার করেছে, তাদেরকে কোনো বিএনপি নেতা যদি দলে জায়গা দেওয়ার চেষ্টা করে, তাহলে তার বিচার আগে করা হবে।

বিএনপিতে কোনো সন্ত্রাসী, চাঁদাবাজ, গুণ্ডা, মাস্তানের জায়গা হবে না উল্লেখ করে দুলু বলেন, রাষ্ট্রের ভালোমন্দ রাজনীতিবিদরাই ভালো জানেন। অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ সময় ক্ষেপণ না করে নির্বাচনের পথ তৈরি করুন। এবারের গণঅভ্যুত্থান শুধু রাজনীতিবিদদের জন্য ইতিহাস নয়, সবার জন্য শিক্ষা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা আন্দোলনকে ছাত্র-জনতার আন্দোলনে রূপান্তরিত করেছিলেন তারেক রহমান: দুলু

আপডেট সময় ১১:৫৫:৪২ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪