ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিনকে সমর্থন দেয়ার ঘোষণা মালয়েশিয়ার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ইসরায়েলকে স্বীকৃতি নয় বরং ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দিবে মালয়েশিয়া। শুক্রবার লাতিন আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমাতে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকনোমিক কোঅপারেশনের (অ্যাপেক) সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর আল জাজিরার।

একই সঙ্গে তিনি ইসরায়েলের বিষয়ে কূটনৈতিক সম্পর্ক পরিবর্তনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। আনোয়ার ইব্রাহিম বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের ক্রমবর্ধমান সহিংসতার বিষয়ে এবারের অ্যাপেক সম্মেলনে একমাত্র দেশ হিসেবে মালয়েশিয়া প্রশ্ন তুলেছে।

তিনি আরও বলেন, ‘একটি জাতির অধিকারের বিষয়টি অস্বীকার করা হলে, আমরা কীভাবে অর্থনীতি ও মুক্তবাণিজ্য সম্পর্কে কথা বলতে পারি? এটা ন্যায়বিচারের বিষয়। যেখানে প্রয়োজন সেখানেই ফিলিস্তিনিদের জন্য সমর্থন অব্যাহত রাখবে মালয়েশিয়া।’

এদিকে, এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলি হামলায় ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখের অধিক মানুষ। এ অবস্থায় বিশ্বের বিভিন্ন দেশ যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও তা মানছে না ইসরায়েল। ফিলিস্তিনের পাশাপাশি যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননেও। সেখানেও ইসরায়েল প্রতিনিয়ত বিমান হামলা চালাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরায়েলকে স্বীকৃতি নয়, ফিলিস্তিনকে সমর্থন দেয়ার ঘোষণা মালয়েশিয়ার

আপডেট সময় ০৬:২৬:২৪ অপরাহ্ন, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪