ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে বাসায় ডাকাতি, দুধের শিশুকেও অপহরণ করেছে ডাকাতরা

আকাশ জাতীয় ডেস্ক :

দিনদুপুরে রাজধানীর আজিমপুরে মেডিকেল স্টাফ কোয়ার্টারে একটি বাসায় ডাকাতি হয়েছে। লুটপাটের পর ডাকাতরা গৃহকর্ত্রীর দুধের শিশুকেও অপহরণ করে নিয়ে গেছে।

শুক্রবার সকালে এ ঘটনার পর ডাকাতদের ধরতে মাঠে নেমেছে পুলিশের একাধিক দল।

যে বাসায় ডাকাতি হয়েছে সেখানে স্বামী ও সন্তান নিয়ে থাকেন ফারজানা আক্তার; যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি করেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, সকালে একদল ডাকাত ফারজানার বাসায় ঢোকে। তারা দেড় লাখ টাকা ও চার ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় ডাকাত দলের সদস্যরা তাদের ফুটফুটে সন্তানকে নিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে ফারজানার এক সহকর্মী গণমাধ্যমকে বলেন, সহকর্মীর বাসায় ডাকাতি হয়েছে শুনে তিনি সেখানে গিয়েছিলেন। গিয়ে শোনেন, ডাকাতরা তাদের শিশুসন্তানকে নিয়ে গেছে। বাচ্চাটিকে এখনো খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে জানতে চাইলে লালবাগ থানার ওসি কাশৈনু বলেন, পুলিশ ডাকাতির ঘটনার তদন্ত শুরু করেছে। বাচ্চাটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে বাসায় ডাকাতি, দুধের শিশুকেও অপহরণ করেছে ডাকাতরা

আপডেট সময় ০৭:০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪