ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর প্রতিযোগিতার মাধ্যমে নাগরিক সেবার মান বাড়াতে কাজ করছে সরকার: ডিএসসিসি প্রশাসক

সরকারি কর্মীদের ভুলে ‘অন্তঃসত্ত্বা’ ৪০ অবিবাহিতা তরুণী

আকাশ নিউজ ডেস্ক :

ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির উত্তরপ্রদেশে একই গ্রামের ৪০ জন অবিবাহিতা ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার খবরে তোলপাড় শুরু হয়েছে। অবিশ্বাস্য লাগলেও এমনই ঘটনা ঘটেছে সেখানকার বারানসির মহলিয়া গ্রামে। মা হওয়ার আগাম শুভেচ্ছাবার্তাও পাঠানো হয়েছে তাদের। শুধু তা-ই নয়, একজন অন্তঃসত্ত্বা হিসেবে কোন কোন সরকারি সুবিধা পাবেন, সেই বার্তাও মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় রাজ্যের শিশুবিকাশ দফতরের পক্ষ থেকে।

একের পর এক তরুণী ‘মা’ হওয়ার আগাম শুভেচ্ছাবার্তা পেতে শুরু করায় হুলস্থুল পড়ে যায় ওই গ্রামে। মোবাইলে সরকারি বার্তা পাওয়ার পরই ওই গ্রামের অবিবাহিত তরুণীরা হতবাক হয়ে যান। তাদের যে বার্তা পাঠানো হয়েছে সেখানে লেখা, “পোষণ ট্র্যাকারে আপনাদের নাম নথিভুক্ত হয়েছে। অন্তঃসত্ত্বাদের জন্য সব রকম সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। বিস্তারিত জানতে ১৪৪০৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।”

এই বার্তা পাওয়ার পরই বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানান তরুণীরা। বারানসির মুখ্য উন্নয়ন কর্মকর্তা হিমাংশু নাগপাল (সিডিও) জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তবে প্রাথমিকভাবে জানা গেছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভুলে এই ঘটনা ঘটেছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের শোকজ নোটিস জারি করা হয়েছে।

স্থানীয় পঞ্চায়েত প্রধান অমিত পাটেল জানিয়েছেন, মুখ্য উন্নয়ন কর্মকর্তাকে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভুলে এই ঘটনা ঘটেছে। তবে এটি ভুলের কারণেই ঘটেছে, না কি নেপথ্যে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারি কর্মীদের ভুলে ‘অন্তঃসত্ত্বা’ ৪০ অবিবাহিতা তরুণী

আপডেট সময় ১০:৫২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪