ঢাকা ০৮:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারি কর্মীদের ভুলে ‘অন্তঃসত্ত্বা’ ৪০ অবিবাহিতা তরুণী

আকাশ নিউজ ডেস্ক :

ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির উত্তরপ্রদেশে একই গ্রামের ৪০ জন অবিবাহিতা ‘অন্তঃসত্ত্বা’ হওয়ার খবরে তোলপাড় শুরু হয়েছে। অবিশ্বাস্য লাগলেও এমনই ঘটনা ঘটেছে সেখানকার বারানসির মহলিয়া গ্রামে। মা হওয়ার আগাম শুভেচ্ছাবার্তাও পাঠানো হয়েছে তাদের। শুধু তা-ই নয়, একজন অন্তঃসত্ত্বা হিসেবে কোন কোন সরকারি সুবিধা পাবেন, সেই বার্তাও মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয় রাজ্যের শিশুবিকাশ দফতরের পক্ষ থেকে।

একের পর এক তরুণী ‘মা’ হওয়ার আগাম শুভেচ্ছাবার্তা পেতে শুরু করায় হুলস্থুল পড়ে যায় ওই গ্রামে। মোবাইলে সরকারি বার্তা পাওয়ার পরই ওই গ্রামের অবিবাহিত তরুণীরা হতবাক হয়ে যান। তাদের যে বার্তা পাঠানো হয়েছে সেখানে লেখা, “পোষণ ট্র্যাকারে আপনাদের নাম নথিভুক্ত হয়েছে। অন্তঃসত্ত্বাদের জন্য সব রকম সরকারি সুযোগ সুবিধা পাওয়া যাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে। বিস্তারিত জানতে ১৪৪০৮ নম্বরে যোগাযোগ করতে পারেন।”

এই বার্তা পাওয়ার পরই বিষয়টি নিয়ে পুলিশে অভিযোগ জানান তরুণীরা। বারানসির মুখ্য উন্নয়ন কর্মকর্তা হিমাংশু নাগপাল (সিডিও) জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

তবে প্রাথমিকভাবে জানা গেছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভুলে এই ঘটনা ঘটেছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট কর্মীদের শোকজ নোটিস জারি করা হয়েছে।

স্থানীয় পঞ্চায়েত প্রধান অমিত পাটেল জানিয়েছেন, মুখ্য উন্নয়ন কর্মকর্তাকে এ বিষয়ে অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অঙ্গনওয়াড়ি কর্মীদের ভুলে এই ঘটনা ঘটেছে। তবে এটি ভুলের কারণেই ঘটেছে, না কি নেপথ্যে অন্য কোনও কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সরকারি কর্মীদের ভুলে ‘অন্তঃসত্ত্বা’ ৪০ অবিবাহিতা তরুণী

আপডেট সময় ১০:৫২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪