ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিশ্বে ৮০ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত

আকাশ জাতীয় ডেস্ক :

বিশ্বে ৮০ কোটির বেশি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, যা আগের পরিসংখ্যানের চেয়ে দ্বিগুণ। ৩০ বছরের বেশি বয়সিদের মধ্যে অর্ধেকেরও বেশি রয়েছেন যারা চিকিৎসা পাচ্ছেন না। নতুন এক গবেষণায় এমন তথ্য উঠে এসেছে।

ল্যানসেটে প্রকাশিত গবেষণায় দেখা যায়, ২০২২ সালে ১৮ বা তার চেয়ে বেশি বয়স এমন ৮২ কোটি ৮০ লাখ মানুষ টাইপ ১ ও টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। এ সময় যাদের বয়স ৩০ বছরের বেশি ছিল তাদের মধ্যে ৫৯ শতাংশ চিকিৎসা পাচ্ছেন না বলেও জানানো হয়।

এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রায় ৪২ কোটি ২০ লাখ ডায়াবেটিস আক্রান্ত রোগীর কথা জানায়।

গবেষণায় দেখা গেছে, ১৯৯০ সালের পর বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে। এ ক্ষেত্রে অধিকাংশ রোগীই মধ্য ও নিম্ন আয়ের দেশের মানুষ।

এসব দেশে রোগীর সংখ্যা বাড়লেও চিকিৎসা সেবা বাড়েনি। যদিও ধনী দেশে রয়েছে এর উল্টো চিত্র।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিলার নিয়োগে লাখ লাখ টাকা বাণিজ্যের অভিযোগ আমির হামজার

বিশ্বে ৮০ কোটি প্রাপ্তবয়স্ক মানুষ ডায়াবেটিসে আক্রান্ত

আপডেট সময় ০৯:৩৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪