ঢাকা ০২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলা, ইরানের ৫ নিরাপত্তাকর্মী নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরান-পাকিস্তান সীমান্তের কাছে সন্ত্রাসী হামলায় পাঁচজন ইরানি নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএন এ তথ্য নিশ্চিত করেছে।

খবরে বলা হয়েছে, হামলাটি ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের সারাভান শহরে ঘটে। এটি রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত।

নিহতরা বেলুচ সম্প্রদায়ের সদস্য এবং ইরানের প্যারামিলিটারি রেভল্যুশনারি গার্ডের স্বেচ্ছাসেবী বাহিনী বেসিজের অংশ ছিলেন।
এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

এর আগে একই দিন ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রেভল্যুশনারি গার্ডের বাহিনী তিন সন্ত্রাসীকে হত্যা এবং নয়জনকে গ্রেফতার করেছে। তবে প্রতিবেদনে তাদের গ্রুপের নাম উল্লেখ করা হয়নি।

গত মাসে অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালিয়ে সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে চারজনকে হত্যা করে। নিহতদের মধ্যে রেভল্যুশনারি গার্ডের প্রধানও ছিলেন।

তার আগে, গত সেপ্টেম্বর মাসে দুটি পৃথক বন্দুক হামলায় চার সীমান্তরক্ষী নিহত হন। এর মধ্যে একটি হামলার দায় স্বীকার করেছিল সন্ত্রাসী গোষ্ঠী জাইশ আল-আদল, যারা বেলুচ জাতিগত সংখ্যালঘুদের অধিকারের দাবিতে লড়াই করে।

আফগানিস্তান এবং পাকিস্তানের সঙ্গে সীমান্তবর্তী ইরানের সিস্তান ও বেলুচিস্তান প্রদেশে নিয়মিতই সন্ত্রাসী গোষ্ঠী, অস্ত্র চোরাকারবারী এবং ইরানি নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এটি ইরানের সবচেয়ে কম উন্নত অঞ্চলগুলোর মধ্যে একটি এবং সেখানে বসবাসকারী সংখ্যাগরিষ্ঠ সুন্নি মুসলিম জনগণের ইরানের শিয়া শাসনের প্রতি দীর্ঘদিনের অবিশ্বাস রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাকিস্তান সীমান্তে সন্ত্রাসী হামলা, ইরানের ৫ নিরাপত্তাকর্মী নিহত

আপডেট সময় ১০:৩৪:৩৮ অপরাহ্ন, সোমবার, ১১ নভেম্বর ২০২৪