ঢাকা ১১:০২ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

দেশের মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের আর ঠাঁই হবে না : দুলু

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ফ্যসিস্ট শেখ হাসিনার দোসরেরা মনে করেছে অন্তবর্তী সরকারের উপদেষ্টাদের কাজে কর্মে বিঘ্ন ঘটালে বিভিন্ন দেশে বাঁধা দিলে তারা সফল হবে। সে গুড়ে বালি। তাদের দুঃস্বপ্ন আর কখনো সফল হবে না। বাংলাদেশের মাটিতে আর ছাত্র-জনতার উপরে বর্বর গণহত্যা পরিচালনাকারী আওয়ামী লীগকে ঠাঁই দেয়া হবে না। এদেশের মানুষ আর তাদের ভাত ভোটের অধিকার হরণকারী আওয়ামী লীগকে সুযোগ দিবে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে মোকাবেলায় এদেশের মানুষ বদ্ধপরিকর।

তিনি বলেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতে পতিত স্বৈরাচার সাবেক ফ্যসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা ষড়যন্ত্রে লিপ্ত। দেশপ্রেমিক ছাত্র-জনতাকে তাই থেমে গেলে চলবে না, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে ফ্যাসিস্ট রাণী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। তার অনেক দোসরও রাতের আধারে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। পালিয়ে থেকে এসব ফ্যাসিস্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশকে অশান্ত করার হুমকি দিয়ে যাচ্ছে। এদেশের মানুষ তাদের হুমকি ষড়যন্ত্রকে ভয় পায় না।

শনিবার বিকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার পাটুল হাপানিয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে স্থানীয় পিপরুল ইউনিয়ন বিএনপি আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।

দুলু বলেন, শেখ হাসিনার ফাঁস হওয়া সর্বশেষ ফোন কল শুনলেই বোঝা যায় ক্ষমতার জন্য আওয়ামী লীগ কি করতে পারে। তিনি ও তার বাবার ছবি নয়, এবার ডোনাল ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করার জন্য এবং সেই মিছিলে হামলা বা বাঁধা হলে ছবি তুলে তাকে পাঠানোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন। সে সব ছবি তিনি ডোনাল ট্রাম্পের কাছে পাঠিয়ে বোঝাবেন বাংলাদেশ এখন তার বিরুদ্ধে।

বিএনপির এই সিনিয়র নেতা আরও বলেন, কোন ষড়যন্ত্রেই আর কাজ হবে না। দেশের মানুষ আওয়ামী লীগকে একবার ঝাড়ু পেটা করে বিদায় করেছে। আর কখনো তাদের এদেশের মানুষ গ্রহণ করবে না। তবুও দেশের আপামর ছাত্র-জনতাকে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের গতিবিধি ও ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে।

পিপরুল ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির শিকদারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন দুলুর সহধর্মিণী ছাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম, নলডাঙ্গা থানা বিএনপির সভাপতি আতিকুল ইসলাম তালুকদার ও সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের মাটিতে গণহত্যাকারী আওয়ামী লীগের আর ঠাঁই হবে না : দুলু

আপডেট সময় ০৭:১৬:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ নভেম্বর ২০২৪