ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে সংগ্রামের প্রয়োজন হবে না : জামায়াতের আমির

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যেসব কারণে ছাত্র-জনতা আন্দোলন করেছে তা যেন পূরণ হয়। ছাত্র-জনতার দাবিগুলো সর্বাগ্রে পূরণ করা হোক। নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ের জন্য এ দেশের মানুষকে সংগ্রাম করতে হবে না। বিনা সংগ্রামে জনগণের দাবি পূরণ করা হবে।

শুক্রবার সকালে নীলফামারী জেলা জামায়াতের আয়োজনে পৌরসভা মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এসব কথা বলেন। যেসব কারণে ছাত্র-জনতা আন্দোলন করেছে তা পূরণ হওয়ার আশা ব্যক্ত করেন জামায়াতের আমির।

শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশে সংস্কার কার্যক্রম চলছে, এরপর নির্বাচন। তাই সরকারকে একটু সময় দিতে হবে। বিশেষ করে সুষ্ঠু ভোটের পরিবেশ তৈরি করতেই মূলত এই সরকার। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন হালনাগাদ ভোটার তালিকা। সরকারের সদিচ্ছা থাকলে তা দ্রুত সময়ে সম্পন্ন করতে পারবে। ভোটারের যোগ্য এমন কোনো নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না যান।

জামায়াতের আমির বলেন, আগামী নির্বাচনে অনেক দল প্রতিযোগিতায় আসবে। কিন্তু জনপ্রিয়তার কারণে টিকতে না পারা এসব দলের অনেক যোগ্য লোক আছে যারা দেশ পরিচালনার যোগ্যতা রাখেন। সেই সব দলের যোগ্য ব্যক্তিদের ক্ষমতায় আনা হবে।

তিনি বলেন, ছাত্র-জনতার দাবিগুলো সর্বাগ্রে পূরণ হোক। নির্বাচনের মাধ্যমে জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ের জন্য এ দেশের মানুষকে সংগ্রাম করতে হবে না, বিনা সংগ্রামে জনগণের দাবি পূরণ হবে।

তিনি আরও বলেন, বিগত সংসদে জনগণের স্বার্থের কথা বলতে না পারলেও গান গেয়ে রসিকতা করার জায়গা বানিয়েছিল পবিত্র সংসদকে। কিন্তু এবার তা হবে না, সংসদ হবে নাগরিকের ভালো কিছুর জন্য। আমরা সেই প্রস্তাব দিয়েছি, যেখানে প্রত্যেক ভোটারের মূল্যায়ন হবে।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় মজলিশে সুরার সদস্য আব্দুর রশিদ প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে সংগ্রামের প্রয়োজন হবে না : জামায়াতের আমির

আপডেট সময় ০৬:৪৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ নভেম্বর ২০২৪