ঢাকা ০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

গ্লোবাল সুপার লিগে গায়ানার হয়ে খেলবেন তানজিম

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাঁচ দেশের পাঁচটি দল নিয়ে এবারই প্রথম ওয়েস্টইন্ডিজে গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্ট শুরু হচ্ছে। আগামী ২৬ নভেম্বর এ টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ৭ ডিসেম্বর। গায়ানার পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের রংপুর রাইডার্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।

আর গ্লোবাল সুপার এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেসার তানজিম হাসান। এ টুর্নামেন্টে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তিনি। গায়ানার হয়ে খেলার কথা নিশ্চিত করেছেন তানজিম হাসান। যদি এ টুর্নামেন্টে খেলার সুযোগ পান তিনি, তবে রংপুর রাইডার্সের বিপক্ষেও খেলতে হবে তাকে।

তবে গ্লোবাল সুপার লিগে তানজিমের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই সময়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

সিরিজের প্রথম টেস্ট ২২ নভেম্বর। তানজিম অবশ্য এখনো টেস্ট খেলেননি। এই সফরের টেস্ট দলেও না থাকলে তাই তার সুযোগ থাকবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। ১১ ম্যাচের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। লিগপর্ব শেষে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

এদিকে টেস্ট সিরিজের জন্য গায়ানা ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু ক্রিকেটারকে না পাওয়ার সম্ভাবনা আছে। গায়ানার হয়ে খেলা শামার জোসেফ, গুড়াকেশ মোতিদের টেস্ট দলেও থাকার কথা। দেশের বাইরে এখনো কোনো লিগে না খেলা তানজিম দেশের হয়ে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। উইকেট নিয়েছেন ২০টি।

বর্তমানে কিছুটা চোটে ভুগছেন তানজিম। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে কাঁধের চোটের কারণে তানজিমকে রাখা হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

গ্লোবাল সুপার লিগে গায়ানার হয়ে খেলবেন তানজিম

আপডেট সময় ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪