ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

সম্মানের সঙ্গে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে বাধ্য করা হবে : রেজাউল করীম

আকাশ জাতীয় ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পির চরমোনাই) বলেছেন, স্বাধীনতার পর থেকে যারা দেশের ক্ষমতায় বসেছেন, তারাই স্বৈরাচার হয়েছেন। গত দেড় দশকের এক স্বৈরশাসকের কবল থেকে আল্লাহ আমাদের রক্ষা করেছেন। ছাত্র-জনতার জীবনের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

রোববার বিকালে বাগেরহাটের ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাগেরহাট জেলা শাখার গণসমাবেশে প্রধান অতিথির বত্তৃদ্ধতায় তিনি একথা বলেন।

মুফতি রেজাউল বলেন, শেখ হাসিনা পালানোর পর রাষ্ট্রপতি বলেছিলেন, তিনি পদত্যাগপত্র পেয়েছেন। কিছুদিন পর বলেন, পদত্যাগপত্র তিনি পাননি। সম্মানের সঙ্গে পদত্যাগ করে চলে যান। তা না হলে পদত্যাগে বাধ্য করা হবে। ৫ আগস্টের পর ইসলামী রাষ্ট্রের পর্যায়ে যাওয়ার একটি পরিবেশ তৈরি হয়েছে। ইসলামী দলগুলো একত্রিত হলে এবং একটি প্ল্যাটফর্ম গঠন করতে পারলে, আশা করা যায় ইসলামী রাষ্ট্র গঠন করা সম্ভব হবে।

বিশেষ অতিথির বত্তৃদ্ধতায় দলের নায়েবে আমির হজরত মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল বলেন, আমরা লক্ষ করেছি, আওয়ামী স্বৈরাচার বিদায়ের পর অনেক নব্য স্বৈরাচার চাঁদাবাজি ও দখলদারত্বে লিপ্ত হয়েছে।

সংগঠনের বাগেরহাট জেলার সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুর রহমানের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তৃতা করেন-মাওলানা শোয়াইব হোসেন, মুজ্জাম্মিল হক কাসেমী, মাস্টার মকবুল হোসেন, এইচএম সাইফুল ইসলাম, ফকির মোহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।

আপলোডকারীর তথ্য

সম্মানের সঙ্গে রাষ্ট্রপতি পদত্যাগ না করলে বাধ্য করা হবে : রেজাউল করীম

আপডেট সময় ১১:৩৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪