ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী এপ্রিলের ২০ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২২২ কোটি ডলার কলেজছাত্র ইকবাল হত্যাকাণ্ডে ৭ জনের মৃত্যুদণ্ড, দুই নারীর কারাদণ্ড বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে ব্লক রেইড জোরদার চীনের ‘ওয়ান চায়না পলিসি’র প্রতি সমর্থন পুনর্ব্যক্ত ফখরুলের ‘শিক্ষার মান নিশ্চিতের সঙ্গে দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে জোর দিতে হবে’ মসজিদে আগুন লাগানোর দায়ে ইরানে গুপ্তচরের ফাঁসি এসএসসি কেন্দ্রে শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দেখলাম : মাহদী আমিন জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: ডা. জাহেদ

দেশে বিরাজনৈতিক প্রক্রিয়া বিরাজ চলছে: চুন্নু

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, দেশে আজ একটি বিরাজনৈতিক প্রক্রিয়া চলছে। কোনো একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য এ কাজে ছাত্রদের একটি অংশকে ব্যবহার করছে। যা কোনোভাবেই কাম্য নয়। অতীতে মাইনাস টু ফর্মুলা ব্যর্থ হয়েছে। এখন বিরাজনীতিকরণ করতে যে প্রক্রিয়া চলছে তাও ব্যর্থ হবে।

রোববার জাতীয় পার্টির বনানীর চেয়ারম্যানের কার্যালয়ে দলের অতিরিক্ত মহাসচিবদের সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, আতিকুর রহমান আতিক, মোস্তফা আল মাহমুদ, মনিরুল ইসলাম মিলন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, এটিইউ তাজ রহমান, জহিরুল ইসলাম রুবেল, জসীমউদ্দিন ভূঁইয়া, আরিফুর রহমান খান।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনজীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এদিকে সরকারকে জোর দৃষ্টি দিতে হবে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় এবং খুলনার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনায় তিনি নিন্দা জানান। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।

আপলোডকারীর তথ্য

সিন্ডিকেটের কাছে জনগণকে জিম্মি হতে দেবে না সরকার : বাণিজ্যমন্ত্রী

দেশে বিরাজনৈতিক প্রক্রিয়া বিরাজ চলছে: চুন্নু

আপডেট সময় ১১:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪