ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দল হিসেবে ব্যর্থ হয়েছি, অনেক ভুল করেছি

আকাশ স্পোর্টস ডেস্ক :

সিরিজ জয়ের আশা আগেই শেষ হয়েছিল। মুম্বাইতে সিরিজ বাঁচানোর সুযোগ এসেছিল। ১৪৭ রান করলেই মান বাঁচানো যেত। কিন্তু ভারত সেটাও পারেনি। নিজেদের সুবিধার জন্য স্পিনবান্ধব উইকেট বানিয়ে উল্টো কিউইদের স্পিন-বিষেই ‘নীল’ হয়েছে তারা। তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে ২৫ রানের হারে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে দলটি।

২৪ বছর পর ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পর সরাসরি নিজেদের ভুল স্বীকার করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, ‘সিরিজ হেরে যাওয়া, টেস্ট ম্যাচ হেরে যাওয়া কখনও সহজ নয়। এটি এমন কিছু, যা সহজে হজম হয় না। তবে হ্যাঁ, আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলিনি। আমরা তা জানি এবং মানি। আমরা পুরো সিরিজে অনেক ভুল করেছি। আমাদের এটা মানতে হবে।’

সফরকারী নিউজিল্যান্ডকে প্রাপ্য কৃতিত্ব দিতে ভোলেননি রোহিত, ‘সিরিজজুড়ে আমাদের চেয়ে ভালো খেলেছে নিউ জিল্যান্ড।’

মুম্বাই টেস্টে দ্বিতীয় দিন শেষেও জয়ের পথে ছিল ভারত। অথচ তৃতীয় দিনে ব্যাটিং দুর্দশায় মামুলি লক্ষ্যও তাড়া করতে পারেনি দলটি। মুম্বাই টেস্ট কোথায় খেই হারিয়েছে ভারত, তা ধরিয়ে দিয়ে রোহিত বলেছেন, ‘প্রথম ও দ্বিতীয় টেস্টে আমরা প্রথম ইনিংসে যথেষ্ট রান করতে পারিনি এবং ম্যাচে অনেক পিছিয়ে ছিলাম। এই ম্যাচে ৩০ (আসলে ২৮) রানের লিড পেয়েছিলাম। মনে হচ্ছিল, কিছুটা এগিয়ে আছি। লক্ষ্যটা তাড়া করার মতো ছিল। প্রয়োগটা ঠিকঠাক করতে হতো, যেখানে আমরা দল হিসেবে ব্যর্থ হয়েছি।’

সিরিজে দলীয় ব্যর্থতার পাশাপাশি ব্যক্তিগত ভাবেও পুরোপুরি নিষ্প্রভ ছিলেন রোহিত। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫২ রান ছাড়া আর একবারও বিশ ছুঁতে পারেননি ভারত অধিনায়ক। সব মিলিয়ে মাত্র ১৩ গড়ে তিনি করেন ৯১ রান।

নিজের পারফরম্যান্স এবং অধিনায়কত্ব নিয়ে রোহিতের মূল্যায়ন, ‘অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি সেরা অবস্থায় ছিলাম না এবং ব্যাট হাতেও। ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এটিই আমার ভাবনা।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দল হিসেবে ব্যর্থ হয়েছি, অনেক ভুল করেছি

আপডেট সময় ০৭:২৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪