ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অপরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু সৃষ্টি করা হচ্ছে, এর পিছনে কোনও ষড়যন্ত্র থাকতে পারে

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার বিকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত এক স্মরণসভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি। অযথাই নানা ইস্যু তৈরি করা হচ্ছে। এর পেছনে কোনো ষড়যন্ত্র থাকতে পারে।’

এর আগে বিএনপির প্রয়াত নেতা সাবিহ উদ্দিন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত ওই স্মরণসভায় মির্জা ফখরুল বলেন, দেশের গণতন্ত্রের জন্য সাবেক রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদ সারাজীবন কাজ করে গেছেন। একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে তিনি দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণে থাকবেন।

বিএনপি মহাসচিব বলেন, জনগণ ও দেশের গণতন্ত্রের জন্য সারাজীবন কাজ করেছেন সাবিহ উদ্দিন আহমেদ। ক্রীড়া অন্তপ্রাণ সাবিহ উদ্দিন আহমেদ ছিলেন অফুরান প্রাণশক্তিসম্পন্ন। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ দেখে যেতে পারলে তিনি খুশি হতেন।

স্মরণসভায় অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামসহ দীর্ঘদিনের সহকর্মী, শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অপরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু সৃষ্টি করা হচ্ছে, এর পিছনে কোনও ষড়যন্ত্র থাকতে পারে

আপডেট সময় ০৯:২৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪