ঢাকা ০৪:০২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কা সফর করবে অস্ট্রেলিয়া

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী বছরের জানুয়ারিতে শ্রীলঙ্কা সফর করবে অস্ট্রেলিয়া। ওই সফরে দু’টি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে অজিরা। সিরিজের সূচি চূড়ান্ত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

২৯ জানুয়ারি থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। ৬ ফেব্রুয়ারি থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে তারা। দু’টি টেস্টই গল’এ অনুষ্ঠিত হবে।

সর্বশেষ ২০২২ সালের জুন-জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজ খেলেছিল অস্ট্রেলিয়া। দুই ম্যাচের সিরিজটি ১-১ ড্র হয়। সিরিজের প্রথম টেস্ট ১০ উইকেটে জিতেছিল অস্ট্রেলিয়া। ওই ম্যাচ দিয়ে ২০১১ সালের পর শ্রীলঙ্কা মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল অজিরা।

এরপর একই ভেন্যুতে দ্বিতীয় ও শেষ ম্যাচ ইনিংস ও ৩৯ রানে জিতে সিরিজ সমতায় শেষ করেছিল শ্রীলঙ্কা।

১২ ম্যাচে ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে আছে অস্ট্রেলিয়া। তৃতীয়স্থানে থাকা শ্রীলঙ্কার সংগ্রহে আছে ৯ ম্যাচে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট। ১৩ ম্যাচে ৬২.৮২ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে আছে ভারত।

ফেব্রুয়ারিতে পাকিস্তানের মাটিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার সাথে একটি ওয়ানডে ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। ম্যাচটি ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। তবে এখনও ওয়ানডে ম্যাচটির ভেন্যু চূড়ান্ত হয়নি।

২০২২ সালের জুনে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের ওই সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল লঙ্কানরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক রাষ্ট্রদূত ও রাজনীতিবিদ আব্দুল মুত্তাকিম চৌধুরী আর নেই

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কা সফর করবে অস্ট্রেলিয়া

আপডেট সময় ০৭:৩৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২ নভেম্বর ২০২৪