ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আমরা আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ চাই : মির্জা আব্বাস

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিগত দিনের কষ্ট এখন আমাদের কাছে গল্প। আমরা শুকরিয়া আদায় করি দীর্ঘ দিনের কষ্টের ফসল আমরা ৫ আগস্ট ঘরে তুলেছি। এই ৫ আগস্ট আমাদের একটি চাওয়া পূরণ হয়েছে শেখ হাসিনা বিহীন বাংলাদেশ। এখন আমরা আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ চাই। আওয়ামী লীগ আর ভদ্রলোকের গণতন্ত্র কখনো পাশাপাশি চলতে পারে না। শয়তানের দোসর আওয়ামী লীগ।

সোমবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ২৮ অক্টোবরের নিহতদের স্মরণে আয়োজিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আলোচনা এবং দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, জামায়াত ইসলামী, বিএনপি ও অন্যান্য দল যদি একসঙ্গে কাজ করতে পারি তখন দেশটা পুনর্গঠিত হতে পারে। তা না হলে আমাদের নিয়ে প্রতিবেশী দেশ খেলতেই থাকবে। এটা কখনোই হতে দেওয়া যাবে না। ৫ আগস্ট ভারত জেনেছে বাংলাদেশের স্বার্থে দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে উঠে। ইস্পাত কঠিন ঐক্য চলে আসে।

আমরা খুশি হই যে তারা চলে গেছে, আসলে খুশি হওয়ার কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, তাদের চর-অনুচর রাজনীতি, সংস্কৃতি, সচিবালয়, মিলিটারি সব জায়গায় উপস্থিতি আছে। এদের রেখে কোনোভাবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।

তিনি বলেন, এখনো বাংলাদেশে আওয়ামী লীগ নতুন নতুন থিওরি আওড়িয়ে যাচ্ছেন। তা আমাদের মুখ দিয়েই বের করানোর চেষ্টা করছেন। আমরা গিনিপিগ না। নতুন করে যাদের জন্ম হয়েছে তারা আমাদের শ্রমের মর্ম বুঝবে না। তারা বুঝবে না সাঈদী (দেলাওয়ার হোসাইন সাঈদী) সাহেব, নিজামী (মতিউর রহমান নিজামী) সাহেবরা জীবন দিয়ে গেছেন। বিএনপির শত শত কর্মী জীবন দিয়েছেন। এখনো জেলে আছে, মামলা আছে। আমার বিরুদ্ধে এখনো মামলা আছে ১০০ এর ওপরে। তবুও এখন গ্রেফতার হবো না তাই শান্তি আছে।

আমরা ঐক্যের চেষ্টা করে যাই উল্লেখ করে তিনি বলেন, আমরা আগামী দিনগুলোতে চেষ্টা করি এ দেশকে পুনর্গঠন করতে পারি কি না। বাংলাদেশে কোনো কিছুর অভাব নেই আর। শুধু চোরের অভাব পড়ছে। তারা পালিয়ে বেড়াচ্ছে না হয় জেলে ডুকেসে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আমরা আওয়ামী লীগ বিহীন বাংলাদেশ চাই : মির্জা আব্বাস

আপডেট সময় ০২:০৩:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪