ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শেখ হাসিনা জাতির জীবনের প্রত্যেকটি অঙ্গনে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছে: মেজর হাফিজ

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকে বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনা ধ্বংস করে দিয়ে গেছে। জাতির জীবনের প্রত্যেকটি অঙ্গনে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছে। হত্যা, গুম, মিথ্যা মামলা ও সন্ত্রাস কায়েম করে এ দেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। বিএনপি সংগ্রাম চালিয়ে নাগরিকদের সচেতন করেছে।

রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলার লালমোহনে উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেলা ১১টায় ভার্চুয়ালি বক্তব্যে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। দেশের সব ক্রান্তিকালে ও দেশ গড়ার কাজে যুবদলের ভূমিকা প্রশংসনীয়। প্রত্যেকটি নেতাকর্মীকে সচেতন থাকতে হবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে। নির্বাচন দিতে বর্তমান উপদেষ্টা সরকার এখনো আগ্রহী নয়। তবুও আমরা জনগণের সহায়তা নিয়ে তাদের ওপর চাপ প্রয়োগ করব; যাতে অল্প সময়ের মধ্যে নির্বাচন দিতে পারে। জনগণের ম্যান্ডেট ছাড়া তারা রাষ্ট্র সংস্কার করতে পারবে না।

উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোসলেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহবায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজীজ শাহীন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. জাকির হোসেন ইমরান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হাওলাদার। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান ও পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী নাফিজ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শেখ হাসিনা জাতির জীবনের প্রত্যেকটি অঙ্গনে দুঃশাসনের রাজত্ব কায়েম করেছে: মেজর হাফিজ

আপডেট সময় ১১:৪৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪