ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গোলাগুলিতে কিশোর গুলিবিদ্ধ

আকাশ জাতীয় ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলির মাঝে পড়ে মো. রহমত ওরফে সার্জ্জন (১৩) নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জেনেভা ক্যাম্পের ভেতরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সার্জ্জন মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম মো. শমসের।

আহতের বড় ভাই মোহাম্মদ মুরাদ বলেন, বিকেলে বাসা থেকে পানি আনতে বাইরে বের হয়েছিল সার্জ্জন। কিন্তু জেনেভা ক্যাম্পের ভেতরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলিতে ছোট ভাই সার্জ্জন ডান হাতে ও পেটের নিচে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

পরে তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, পরে সেখান থেকে তাকে রাত সাড়ে সাতটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অনেকেই আহত হয়েছেন বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ম. ফারুক বলেন, আহত কিশোর ঢামেকে চিকিৎসাধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে গোলাগুলিতে কিশোর গুলিবিদ্ধ

আপডেট সময় ১০:০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪