ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শেখ হাসিনার পদত্যাগ নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক: ব্যারিস্টার পার্থ

আকাশ জাতীয় ডেস্ক :

শেখ হাসিনা পদত্যাগ ইস্যুতে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, হাসিনা পদত্যাগ করেছেন কিনা এখন এই প্রশ্নটি তোলাই অবান্তর। পৃথিবীর অনেক দেশে গণঅভুত্থ্যানের পর নতুনভাবে চলা শুরু করেছে। তখন সবকিছু সংবিধানে ম্যাচ করবে না এটাই স্বাভাবিক। তেমনি বাংলাদেশের ক্ষেত্রেও বিদ্যামান সংবিধানে অনেক কিছু ম্যাচ নাও করতে পারে। তবে সেটিকে ম্যাচ করিয়ে নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে।

সোমবার সন্ধ্যায় পদত্যাগ ইস্যুতে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ব্যারিস্টার পার্থ।

সাবেক এই সংসদ সদস্য বলেন, হঠাৎ রাষ্ট্রপতির চমকপ্রদ কথায় উপদেষ্টারা কেন এতো গুরুত্ব দিচ্ছে বিষয়টি আমার বোধগম্য নয়। ব্যক্তি ধোঁয়াশা সৃষ্টি করতে পারে; কিন্তু রাষ্ট্র ধোঁয়াশা সৃষ্টি করতে পারে না। পৃথিবীতে অনেক মানুষ মারা গেছে যাদের ডেথ সার্টিফিকেট নেই; তাহলে কি তারা মারা যাননি? ছাত্র আন্দোলনের গণঅভুত্থ্যানে ক্ষমতা থেকে পালিয়ে গেছেন। রাষ্ট্রপরিচালনার জন্য কাউকে তো দায়িত্ব নিতে হবে। এটি তো স্বাভাবিক বিষয়। সুপ্রিম কোর্টের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে। সেখানে আবার পদত্যাগ করল কি, করল না এমন প্রশ্ন উঠাই অবান্তর।

ব্যারিস্টার পার্থ আরও যোগ করেন, সেসময় সংবিধানে তো অন্তর্বর্তী সরকার বিষয়টি ছিল না এ বিষয়ে তো সুপ্রিম কোর্ট মতামত চেয়েছিল রাষ্ট্রপতি। কারও জন্য তো রাষ্ট্র আটকে থাকবে না। উনি (শেখ হাসিনা) পালিয়ে গেছেন মানে রাষ্ট্র আটকে থাকবে? রাষ্ট্র তার নিজস্ব গতিতে চলবে।

গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি বলেন, ‘প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম, আপনারা জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি।’

তবে সম্প্রতি দৈনিক মানবজমিন পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র তার কাছে নেই।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেছেন, তিনি শুনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার পদত্যাগ নিয়ে প্রশ্ন তোলা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক: ব্যারিস্টার পার্থ

আপডেট সময় ১১:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪