ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশকে শুধুমাত্র কোনো একটি গোষ্ঠী বা শক্তি এককভাবে সঠিক পথে নিয়ে যেতে পারে না: খসরু

আকাশ জাতীয় ডেস্ক :

কোনো গোষ্ঠী বা শক্তি একা বসে বাংলাদেশকে ঠিক করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার রাজধানীর একটি হোটেলে ‘নাগরিক সমাজ: অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক জাতীয় মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে অনেকে অনেক কথা বলেন। সবাই সবার মতামত দিতে পারবেন। তবে, সিদ্ধান্ত দেওয়ার অধিকার একমাত্রা জনগণের। কোনো গোষ্ঠী বা কোনো শক্তি একা বসে বাংলাদেশকে ঠিক করবে এটা কোনোভাবেই সম্ভব নয়। যদি হয়ও সেটা ভবিষ্যতের জন্য ঠিক হবে না।

তিনি বলেন, স্বৈরাচার চলে যাওয়ার পর মানুষের মধ্যে অনেক বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। এখানে নাগরিক সমাজ থেকে শুরু করে রাজনৈতিক, এনজিওসহ সকলের মধ্যে সংস্কার প্রয়োজন। সবার ভাবা উচিত কীভাবে বাংলাদেশকে আরও উন্নত করা যায়।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, সংস্কার যা প্রয়োজন তা ইতোমধ্যে নির্ধারণ করা হয়ে গেছে। এখন কাজ শুরু করতে হবে। সংস্কারের নামে সময় নিলে হবে না।

অনুষ্ঠানে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, টিআইবির নির্বাহী পরিচালক ও দুর্নীতি প্রতিরোধ কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, সিপিডির গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাংলাদেশকে শুধুমাত্র কোনো একটি গোষ্ঠী বা শক্তি এককভাবে সঠিক পথে নিয়ে যেতে পারে না: খসরু

আপডেট সময় ০৮:৩৪:০৬ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪