ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন কর্নেল অলির

আকাশ জাতীয় ডেস্ক :

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আওয়ামী লীগ হলো একটা অভিশপ্ত দল। আওয়ামী লীগ হাজার হাজার মানুষকে খুন করেছে। ৩০ হাজার মানুষকে আহত করেছে। তাহলে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন না তো কাকে নিষিদ্ধ করবেন? আর কয়টা লাশ পড়লে আপনারা তাদের নিষিদ্ধ করবেন। জাতীয় পার্টিও দালাল। আরও কিছু দালাল আছে যারা বাড়ি-গাড়ির জন্য নির্বাচনে গিয়েছে।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে প্রফেসর কে আলী ফাউন্ডেশন আয়োজিত ‘নতুন বাংলাদেশ বিপ্লব পরবর্তী জাতীয় ঐক্য ও সংহতি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে অলি আহমদ আরও বলেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনারা অনেক সুযোগ পেয়েছেন। দুই থেকে আড়াই মাস চলতেছে কিন্তু আপনারা এখনো দৃশ্যমান কোনো কিছুই দেখাতে পারেননি। লোটা বাহিনী এখনো হাসিনার কাজ করে যাচ্ছে। বিএনপি এবং জামায়াতের উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে দেশের ১৮ কোটি মানুষের জন্য কাজ করা। জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। আমাদের দেশকে রক্ষা করতে হবে এবং দেশের সম্পদকে রক্ষা করতে হবে।

তিনি বলেন, হাসিনার লোটা বাহিনী এখনো আছে। এ সরকারের উচিত ছিল সর্বপ্রথম এদের চাকরিচ্যুত করা। তদন্তের ভিত্তিতে তাদের জেলে পাঠানো কিন্তু আমাদের উপদেষ্টারা তাদের সঙ্গে কাজ করতেছে।

তিনি বলেন, ভারত এক মিনিটের জন্যও বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে না। এর কারণ হলো বাংলাদেশ ভৌগোলিকভাবে উর্বর। আবার অন্যদিকে আমাদের শত্রুরাও চায় না বাংলাদেশের সবাই একত্রে থাকুক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন কর্নেল অলির

আপডেট সময় ০৫:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪