ঢাকা ০৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

“অভ্যুত্থানের চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি, সবাইকে সতর্ক থাকতে হবে : সারজিস”

আকাশ জাতীয় ডেস্ক :

ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও চ্যালেঞ্জ শেষ হয়ে যায়নি, ফ্যাসিস্টদের দোসরদের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

শুক্রবার বিকেলে রাজধানী মিরপুর-১০ নম্বর ফায়ার সার্ভিস মাঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান সারজিস।

এ ছাত্রনেতা বলেন, অভ্যুত্থান ধরে রাখার চ্যালেঞ্জ এখনো শেষ হয়ে যায়নি, যতদিন পর্যন্ত না জনগণের নির্বাচনে একটি সরকার ক্ষমতায় আসে।

সারজিস আলম বলেন, ফ্যাসিস্টদের দোসর যারা ছিল, তারা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আপনাদের মাঝে আসবে। আপনাদের বিভ্রান্ত করবে। বিভিন্ন ঘটনার মুখোমুখি আপনাদের দাঁড় করাবে। আপনাদের ক্ষতিগ্রস্ত করে তারা ফায়দা লুটবে। সবাইকে আপনাদের জায়গা থেকে সচেতন-সজাগ থাকতে হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের ক্যাডাররা ছাত্র-জনতার ওপর গুলি ছুড়েছিল, হামলা করেছিল। তাদের যে কোনো কিছুর মূল্যে গ্রেফতার করতে হবে। নইলে তারা আবার অন্য কোনো বিশৃঙ্খলাকারী হিসেবে ফিরে আসবে। একটি কথা সবসময় মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না, অভ্যুত্থানের সময় যারা রাজপথে ছিল, তারা পরীক্ষিত সৈনিক। তারা সত্যিকারের জনগণের বন্ধু।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

“অভ্যুত্থানের চ্যালেঞ্জ এখনও শেষ হয়নি, সবাইকে সতর্ক থাকতে হবে : সারজিস”

আপডেট সময় ০৯:১৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪