ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারেক রহমানের মামলা প্রত্যাহার না হলে আন্দোলন হবে : নাজমুল

আকাশ জাতীয় ডেস্ক :

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেছেন, পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ দ্রুত সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা সকল মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার সকালে বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছ বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এদিন ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়, বিশ্বরোড এবং মোল্লারহাট উপজেলার জয়ডিহি বাসস্ট্যান্ড এলাকায় নাজমুল হাসানের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে গণসংযোগ ও ধানের শীষের শুভেচ্ছা বিনিময় করা হয়। পরে নাজমুল হাসানের নেতৃত্বে লিফলেট বিতরণ করেন নেতারা।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নেছার উদ্দিন শফি, সহ-সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম টিটু, সমাজসেবা সম্পাদক মামুন হাশমি দীপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মশিউর রহমান যাদু, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েল, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান সৌদি, ফকিরহাট উপজেলার আহ্বায়ক মঈন উদ্দিন মেরু, সদস্য সচিব মাহাদি হাসান নোমান, রামপাল উপজেলার সদস্য সচিব মাজহারুল ইসলাম ইয়ামিন, মোল্লারহাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব মেহেদী হাসান লাল্টুসহ শতাধিক নেতাকর্মী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তারেক রহমানের মামলা প্রত্যাহার না হলে আন্দোলন হবে : নাজমুল

আপডেট সময় ০৬:৫৩:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪