ঢাকা ০১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

আওয়ামী লীগ গণহত্যাকারী হিসেবে রাজনীতি করার নৈতিকতা হারিয়েছে : খোকন

আকাশ জাতীয় ডেস্ক :

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, স্বৈরাচারী করে কোনো সরকার টিকে থাকতে পারে না। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন তার প্রমাণ। তাই হাসিনার পালানোর পরও যেসব আওয়ামী লীগের কর্মীরা দেশে আছেন তারা দুধ দিয়ে গোসল করে তওবা করে আওয়ামী লীগ ছেড়ে দিন। কারণ নেতাকর্মীদের বিপদে ফেলে আওয়ামী লীগের পালানোর ইতিহাস পুরনো। নেতাকর্মীদের বিপদে ফেলে যে নেত্রী পালিয়ে যায় তার জন্য কান্নাকাটি করে লাভ কি?

বুধবার সন্ধ্যায় নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খায়রুল কবির খোকন।

খায়রুল কবির খোকন বলেন, ৭১’র ২৫ শে মার্চ কালো রাত্রীতে পাক বাহিনীরা যখন নিরস্ত্র বাঙালির উপর হামলা করেছিল, তখন ৩২ নাম্বারে বসে শেখ মুজিবও সেচ্ছায় আত্মসমর্পণ করে পাকিস্তানে পালিয়ে গেছেন। তাদের রয়েছে পালানোর ইতিহাস। আর বিএনপির আছে বিজয়ের ইতিহাস। আওয়ামী লীগের দোষররা যদি পুনরায় বাংলাদেশে আসতে চায় বাঙালি তা শক্ত হাতে প্রতিহত করবে।

বিএনপির যুগ্ম মহাসচিব আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ আর রাজনীতি করতে পারবে না। ইতোমধ্যেই আওয়ামী লীগকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করতে প্রস্তাব এসেছে। তাছাড়া তারা গণহত্যাকারী হিসেবে বাংলাদেশে রাজনীতি করার নৈতিকতা হারিয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ চায় দ্রুত নির্বাচন, কারণ দেশের জনগণ দীর্ঘ ১৬ বছর ধরে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। তাই দেশের জনগণ অন্তর্বর্তীকালীন সরকারে কাছে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন চায়। নয়তো ষড়যন্ত্রকারীরা পুনরায় মাথাচারা দিয়ে অশুভ শক্তি রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

নজরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কামরুল পাঠান, ইলিয়াস ভূঁইয়া, কবির ভূঁইয়া, আব্দুর রউফ ফকির রনি, মোকারম ভূঁইয়া, জাহিদুল কবির ভূঁইয়া, আওলাদ হোসেন মোল্লা, ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মী বৃন্দ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

আওয়ামী লীগ গণহত্যাকারী হিসেবে রাজনীতি করার নৈতিকতা হারিয়েছে : খোকন

আপডেট সময় ১১:৩৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪