ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহিতার সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী স্ত্রীকে ভিডিও কলে রেখে গ্রামপুলিশের আত্মহত্যা চীন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বিশ্বস্ত বন্ধু: স্পিকার জনগণের কাছে যান, শহর ঘুরে দেখুন: সিটি প্রশাসকদের প্রতি প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন জিয়াউদ্দিন হায়দার পাচার হওয়া অর্থ ফেরত আনতে ২৩ দেশে এমএলএআর পাঠিয়েছে সরকার:সংসদে অর্থমন্ত্রী তীব্র বিতর্কের মুখে পদত্যাগ করলেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী ‘স্মার্ট কৃষি’ কার্যক্রম বাস্তবায়নে একগুচ্ছ মহাপরিকল্পনা গ্রহণ করেছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাম্পের ভুয়া প্রতিশ্রুতিতে বিভ্রান্ত হয়েছে ইরান: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভার্চুয়ালি আদালত পরিচালনায় বিচারকাজে সমস্যা হবে না : অ্যাটর্নি জেনারেল

ফ্যাসিবাদীরা থেমে নেই, গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : রিজভী

আকাশ জাতীয় ডেস্ক :

বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য শুধু অনভিপ্রেত নয়, এটা একটি গভীর মাস্টারপ্ল্যানের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা সতর্ক থাকুন। শেখ হাসিনা বসে নেই। দেশ নিয়ে অনেক চক্রান্ত চলছে। ফ্যাসিবাদীরা কিন্তু থেমে নেই। গভীর ষড়যন্ত্র চলছে।’

বুধবার রাজধানীর গোড়ানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় শেখ হাসিনাকে নিয়ে রিজভী বলেন, ভিডিওতে তার বক্তব্য ভাইরাল হয়েছে তিনি বলেছেন আমি বাংলাদেশের কাছেই আছি। গোপালগঞ্জে যদি কেউ কিছু করতে আসে তাহলে তার হাত গুড়িয়ে দাও। তার কথার মধ্যে কিন্তু শান্তির কথা নেই, স্বস্তির কথা নেই।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা যে এত শিশু-কিশোর বাচ্চাদের হত্যা করলেন তারপরও তার মধ্যে কিন্তু কোনো অনুশোচনা নেই। এখনো তার মনের মধ্যে দখলদারিত্বের মনোভাব। এ ধরনের একজন ঘাতক নারীকে আশ্রয় দিয়েছে পার্শ্ববর্তী দেশ।’

Tag :
আপলোডকারীর তথ্য

নাহিদের আগুনে বোলিংয়ে মুগ্ধ টেইট

ফ্যাসিবাদীরা থেমে নেই, গভীর ষড়যন্ত্র অব্যাহত রয়েছে : রিজভী

আপডেট সময় ০৭:১৬:০২ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪