ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাঙ্গুড়ায় ক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে ২৪ জন আহত ও আটক ৫ জন

আকাশ জাতীয় ডেস্ক :

পাবনার ভাঙ্গুড়ায় ক্লাব দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৪ জন মারাত্মক আহত হয়েছেন। এদের মধ্যে একজনকে ঢাকায় এবং তিনজনকে পাবনায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। অন্যরা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার খানমরিচ ইউনিয়নের পুকুরপাড় গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে এবং জামাল নামের জনৈক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে প্রেরণ করেছে।

খোঁজ নিয়ে জানা যায়, পুকুরপাড় গ্রামে উদয় সংঘ নামে একটি সংগঠন রয়েছে। সংগঠনের সদস্য সংখ্যা শতাধিক। বেশ কিছুদিন ধরে এই সংগঠনের কার্যালয়ের নিয়ন্ত্রণ নিয়ে গ্রামের দুটি পক্ষের মধ্যে বিরোধিতা চলছিল। সম্প্রতি ক্লাবের চাবি এক পক্ষ আরেক পক্ষকে দিয়ে দিতে বাধ্য হয় এবং এই নিয়ে দুই পক্ষের শতাধিক লোক মধ্যে সংঘর্ষে জড়িয়ে পরে।

এতে দুই পক্ষের অন্তত দুই ডজন লোক গুরুতর আহত হয়। আহতদের বেশিরভাগ ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তিনজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুইজনকে পাবনা ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। ঘটনায় পুলিশ ফয়জুল সরদার (৬৩), রওশন আলী (৫০), সানোয়ার সরদার (৩৫), শাহআলম সরদার (৩২) ও আশিক সরদার নামে ৫জনকে আটক করে পাবনা আদালতে পাঠিয়েছে।

তবে ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বিএনপি ও আ.লীগের দুইটি পক্ষ।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ক্লাবের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে ঘটনাটি ঘটেছে। ঘটনায় ৫ জনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভাঙ্গুড়ায় ক্লাবের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষে ২৪ জন আহত ও আটক ৫ জন

আপডেট সময় ০২:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪