ঢাকা ১২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

মুসলমান হওয়ায় বঞ্চিত হচ্ছি: রোহিঙ্গা ব্লগার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারে রোহিঙ্গাদের উপর নির্যাতন, নিপীড়নের ছবি দেখলে চোখের পানি আটকে রাখতে পারেন না নেয় স্যান লুইন৷ জার্মানিতে নির্বাসিত এই ব্লগার স্বজাতির দুর্ভোগের কথা গোটা বিশ্বকে জানানোর চেষ্টা করেন৷ তবে প্রবাসে থাকলেও জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত তিনি৷

স্নিকার, জিনস, শার্ট এবং জ্যাকেটের সঙ্গে ফ্যাশনেবল চশমাও পরেন তিনি৷ ফ্রাঙ্কফুর্টের ট্রেন স্টেশনে আরো হাজারো মানুষ থেকে তাঁকে আলাদা করা মুশকিল৷ জার্মানির অন্যতম ব্যস্ত এই শহরে বসবাসরত অসংখ্য চাকুরিজীবীর ভিড়ে তিনিও হারিয়ে যেতে পারেন অনায়াসে৷ রোহিঙ্গা ব্লগার নেয় স্যান লুইনকে সাদা চোখে দেখলে রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে তাঁর কোন মিল খুঁজে পাবেন না৷ কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি তাদেরই একজন৷

মিয়ানমারের রাখাইন রাজ্যে ১৯৭৮ সালে জন্ম নেয়া লুইন’এর ছোটবেলা কেটেছে ইয়াঙ্গুনে৷ যে সময় তাঁর জন্ম, তখন মিয়ানমার সরকার অনেক রোহিঙ্গাকে নিজের দেশের মানুষ মনে করতো ৷ লুইন সেই দলের একজন৷ মিয়ানমারের নাগরিক হিসেবে সেদেশের পাসপোর্ট ছিল তার৷ সুযোগ পেয়েছেন উচ্চশিক্ষা গ্রহণের৷ তবে ১৯৮২ সালের পর থেকে তাঁর স্বজাতির প্রতি যে বৈষম্য করা হচ্ছে সেটাও উপলব্ধি করেছেন তিনি৷

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের বসবাস কয়েক শতক ধরে, যদিও সেদেশের সরকার সেটা মানতে রাজি নয়৷ বৌদ্ধপ্রধান দেশটিতে তাই রোহিঙ্গারা রাষ্ট্রহীন, বাঙালি অভিবাসী হিসেবে বিবেচিত৷ অথচ ১৯৮২ সালের আগ পর্যন্ত পরিস্থিতি এখনকার মতো ছিল না৷ লুইন এই প্রসঙ্গে বলেন, ‘১৯৮২ সালে মিয়ানমার যে নাগরিকত্ব আইন অনুমোদন করে সেখানে নয়টি সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব অস্বীকার করা হয়৷ সেই সম্প্রদায়গুলোর একটি রোহিঙ্গা৷’

১৬ বছর ধরে নির্বাসনে
ইয়াঙ্গুন বিশ্ববিদ্যালয়ে তথ্যপ্রযুক্তি পড়ার সময় থেকেই রোহিঙ্গাদের অধিকার আদায়ে সচেষ্ট হন লুইন৷ লেখাপড়া শেষে ২০০১ সালে সেদেশের পাসপোর্ট নিয়েই চাকুরি করতে চলে যান সৌদি আরবে৷ সেখানে একটি নির্মাণ সংস্থায় ম্যানেজার হিসেবে চাকুরি নেন৷ পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্বের দাবিতে ইন্টারনেটে লেখালেখিও চালিয়ে যান৷ এক্ষেত্রে তাঁকে সহায়তা করেছেন তার বাবা ৷

২০০৫ সালে তিনি চালু করেন রোহিঙ্গাব্লগার ডটকম নামের একটি ব্লগসাইট৷ রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের দমন-পীড়ন এবং সিস্টেমেটিক নির্যাতনের কথা প্রকাশ করা হয় এই ব্লগসাইটে৷ এটি এখন বছরে ১ কোটিবারের মতো পড়া হয়৷

নেয় স্যান লুইনের ব্লগার জীবন মিয়ানমারের সরকারের চোখে পড়তে বেশি সময় লাগেনি৷ ২০০৯ সালে নিজের পাসপোর্ট নবায়ন করতে গিয়ে টের পান, সেদেশের সরকার তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে৷ ফলে অন্যান্য রোহিঙ্গাদের মতো লুইনও পরিণত হন রাষ্ট্রহীন এক মানুষে৷ এমন অবস্থায় সৌদি আরবে বসবাস দুরূহ হয়ে পড়ে তাঁর জন্য৷ ফলে ২০১১ সালে রাজনৈতিক আশ্রয় নেন জার্মানিতে৷

একটি ব্লগ, একটি দায়িত্ব
‘‘একশো’র বেশি ব্লগারের একটি নেটওয়ার্ক পরিচালনা করি আমি৷ তারা মিয়ানমারে রোহিঙ্গাদের উপর হামলার খবর পেলে তা সঙ্গে সঙ্গে যাচাই করেন এবং ছবি, ভিডিও সংগ্রহ করে আমার কাছে পাঠান৷ এরপর আমি তা ইন্টারেনেটে প্রকাশ করি, ‘ডয়চে ভেলেকে বলেন লুইন৷ তার এই নেটওয়ার্কের অনেক সদস্যই বাস করেন মিয়ানমারে। বিশেষ করে রাখাইনে, যেখানে রোহিঙ্গাদের উপর সে দেশের সেনাবাহিনীর সর্বশেষ অভিযান চলছে৷ এই অভিযান থেকে বাঁচতে প্রায় ৫ লাখের মতো রোহিঙ্গা গত কয়েক সপ্তাহে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন ৷

বাংলাদেশগামী শরণার্থীদের ছবি দেখলে চোখের জল আটকে রাখতে পারেন না লুইন৷ তিনি বলেন, ‘রাখাইনে ছোট ছোট শিশুদের জীবন্ত পুড়িয়ে মারা হয়েছে বা জবাই করা হয়েছে, এমন রিপোর্টও প্রকাশ হয়েছে৷ এমন পরিস্থিতি থেকে বাঁচতে এক কাপড়েই বাংলাদেশের দিকে ছুটছেন আমার স্বজাতিরা৷ তারা আশা করেন, সেদেশে বেঁচে থাকতে পারবেন৷ কিন্তু তাদের ভবিষ্যত কেউ জানে না৷’

রোহিঙ্গাদের এই করুণ দশা সত্ত্বেও মিয়ানমারের শান্তির প্রতীক অং সান সু চি’র নীরবতা লুইনকে কষ্ট দেয়৷ সু চি’র ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কেও তিনি সচেতন৷ তা সত্ত্বেও একটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে যেটুকু ক্ষমতা সু চি’র প্রয়োগের সুযোগ রয়েছে তাও তিনি রোহিঙ্গাদের বাঁচাতে করছেন না বলে মনে করেন লুইন৷

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান আন্তর্জাতিক সমাজের দৃষ্টি আকর্ষণ করেছে৷ জার্মানিসহ নানা দেশে এই ঘটনার প্রতিবাদ হচ্ছে দেখে সন্তুষ্ট লুইন৷ তিনি মনে করেন, শুধুমাত্র আন্তর্জাতিক স্তর থেকে চাপ দেয়ার মাধ্যমে রোহিঙ্গাদের মিয়ানমারে পুনর্বাসন সম্ভব হতে পারে৷ তাদের মিয়ানমারের নাগরিকত্ব না দেয়া পর্যন্ত এই সংকটের সমাধান হবে না বলে মনে করেন নির্বাসিত এই ব্লগার৷ প্রশ্ন হচ্ছে, মিয়ানমার সরকার আদৌ কি তা করবে?

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

মুসলমান হওয়ায় বঞ্চিত হচ্ছি: রোহিঙ্গা ব্লগার

আপডেট সময় ১১:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭