ঢাকা ১১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী গ্রন্থাগারে ঢুকে শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা চীনা অর্থনৈতিক অঞ্চলের নির্মাণ শুরু, আসবে ১.৩ বিলিয়ন ডলারের বিনিয়োগ গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের আন্দোলনের সফলতাকে নিজেদের বলে দাবি করেছে জামায়াতের বুদ্ধিজীবীরা: রাশেদ খাঁন ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত কামাল

আকাশ জাতীয় ডেস্ক: 

৬ মাসের ছুটি কাটিয়ে সৌদিতে গিয়েই দুর্ঘটনার শিকার হয়ে না ফেরার দেশে পাড়ি জমান চাঁদপুরের কচুয়ার তেতৈয়া গ্রামের মৃত আশেক আলী সরকারের ছেলে মো. কামাল উদ্দিন সরকার।

কর্মস্থলে যাওয়ার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কামাল উদ্দিন সরকার প্রায় ১৫ বছর ধরে সৌদিতে ছিলেন। ৬ মাস পূর্বে ছুটিতে বাড়িতে এসে গত ১৬ সেপ্টেম্বর তিনি ফের সৌদি চলে যান।

শনিবার সৌদি আরবের কর্মস্থলে যাওয়ার পথে সড়ক পার হতে গিয়ে তিনি বাসচাপায় ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর সংবাদ পৌঁছলে পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, ৩ ছেলে-মেয়ে রেখে গেছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খুবই দু:খজনক। কামাল উদ্দিনের লাশ দেশে আনার চেষ্টা চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী

সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত কামাল

আপডেট সময় ১১:০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২