ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাবর-রিজওয়ানকে ‘স্বার্থপর’ বললেন শাহিন আফ্রিদি!

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দলের সিনিয়র দুই সদস্য অধিনায়ক বাবর আজম ও উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে স্বার্থপর বললেন পেসার শাহিন শাহ আফ্রিদি।

এমন খবরে চোখ চড়াকগাছ হবে যে কারও। কি এমন ঘটল যে, বাবর-রিজওয়ানের বিরুদ্ধে এমন অভিযোগ তুললেন তাদেরই প্রিয় পেসার শাহিন!

ব্যাপারটি মোটেই তেমনটি নয়। উল্টো বাবর-রিজওয়ান জুটিকে নিয়ে পাকিস্তানে সমালোচকদের খোঁচা দিতেই এ শব্দচয়ন করেছেন শাহিন শাহ আফ্রিদি।

এশিয়া কাপে শিরোপা হাতছাড়া হওয়ার পর পাকিস্তানে তীব্র সমালোচনার মুখে পড়েন বাবর ও রিজওয়ান। এ দুই তারকার কম স্ট্রাইকরেট ও পাওয়ারপ্লেতে রানের গতি কমের বিষয়টি সামনে আনা হয়।

এরই সঙ্গে বাবর-রিজওয়ানের ওপেনিং জুটি টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য আদর্শ নয় বলেও মন্তব্য করেন অনেকে। বিশ্বকাপে ওপেনিংয়ে এ জুটিকে ভেঙে নতুন কোনো পরিকল্পনার পরামর্শও আসে পাকিস্তানের সাবেক তারকাদের মধ্য থেকে।

চারপাশ থেকে ধেয়ে আসে এসব সমালোচনার দাঁতভাঙা জবাব মাঠেই দেন বাবর ও রিজওয়ান। গত পরশু করাচিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ২০০ রানের চ্যালেঞ্জ তাড়ায় পাকিস্তান জিতেছে ১০ উইকেটে। রেকর্ডের মালা গেঁথে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন বাবর ও রিজওয়ান। বাবর ৬৬ বলে ১১০* ও রিজওয়ান ৫১ বলে করেন ৮৮* রান।

এর পরই তাদের হয়ে আওয়াজ তোলেন চোটের দরুণ মাঠের বাইরে থাকা পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

বাবর ও রিজওয়ানের সমালোচকদের একহাত নিয়ে টুইটারে আফ্রিদি লিখেছেন, ‘আমার মনে হয়, সময় হয়েছে অধিনায়ক বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে সরিয়ে দেওয়ার। এত স্বার্থপর ক্রিকেটার দুজন! ঠিকভাবে খেললে তো ম্যাচ ১৫ ওভারেই শেষ হয়ে যেত। অথচ দুজন শেষ ওভার পর্যন্ত খেলা টেনে নিয়ে গেছেন। এ নিয়ে এখন আন্দোলন করা উচিত, তাই না? যে যাই বলুক, এই পাকিস্তান দলকে নিয়ে আমি গর্বিত।’

পাকিস্তানের আরেক পেসার হাসান আলিও এক কথায় বুঝিয়ে দিয়েছেন— দলে বাবর ও রিজওয়ানের অপরিহার্যতা।

তিনি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটের রাজা বাবর এবং সুপারম্যান রিজওয়ান।’ আফ্রিদি ও হাসানের কথায় যেন সহমত পোষণ করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।

পাকিস্তানের দুই ব্যাটিং স্তম্ভের হয়ে এ সাবেক তারকা বললেন, ‘সত্যিই যদি মনে করেন বাবর ও রিজওয়ান পাকিস্তান দলের সমস্যা, তা হলে আপনি গত দুই বছর ক্রিকেটই দেখেননি।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসরাইলে গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভেঙে পড়ার ঝুঁকি, সতর্ক সিআইএ

বাবর-রিজওয়ানকে ‘স্বার্থপর’ বললেন শাহিন আফ্রিদি!

আপডেট সময় ০৪:১৬:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২