ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উন্নয়নে বাধা দিচ্ছে আমেরিকা, অভিযোগ উত্তর কোরিয়ার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকার দিকে ফের অভিযোগের আঙুল তুলল উত্তর কোরিয়া৷ রাষ্ট্রসংঘে তারা অভিযোগ তুলেছে, আমেরিকা তাদের অর্থনৈতিক উন্নয়নে বাধা দেওয়ার তোড়জোর শুরু করেছে৷ তারা এও অভিযোগ তুলেছে, “আধুনিক সভ্যতা ধ্বংস”-এর জন্য দারিদ্র্যমুক্ত দেশগুলির উপর নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন মুলুক৷

উত্তর কোরিয়ার অ্যাম্বাসাডর জা সং নাম জানিয়েছেন, উত্তর কোরিয়া এর প্রতিবাদ জানাবে৷ আত্ম-নির্ভরশীলতা ও আত্ম-উন্নয়নের মাধ্যমে সমাজতান্ত্রিক শক্তির রাস্তা তৈরি করবে উত্তর কোরিয়া৷ রাষ্ট্রসংঘের সাধারণ সম্মেলনে একথা বলেছেন তিনি৷ ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে উন্নয়নের পরিকল্পনা করেছে রাষ্ট্রসংঘ৷ স্বাস্থ্য ও শিক্ষার দিকে বিশেষ নজর দেওয়ার কথা জানানো হয়েছে৷ সেকথা মাথায় রেখেই এমন মন্তব্য করেছেন জা সং৷ তিনি বলেছেন, আমেরিকা নজিরবিহীনভাবে পরমাণু হামলার হুমকি দিচ্ছে ও ব্যাকমেল করছে৷ উত্তর কোরিয়ার অর্থনীতি, উন্নয়ন ও অস্তিত্বের অধিকারের দিকে বাধা সৃষ্টি করছে আমেরিকা৷ কিন্তু তাতে আখেরে উলটো ফলই হচ্ছে৷ উত্তর কোরিয়ার সাহস বৃদ্ধি পাচ্ছে ও তারা সতর্ক হচ্ছে৷

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে উত্তর কোরিয়ার উপর নিষেধাজ্ঞা জারি করার জন্য নিরাপত্তা পরিষদের কাছে আবেদন করে মার্কিন যুক্তরাষ্ট্র৷ অগস্টে পরিষদ উত্তর কোরিয়ার কয়লা ও অন্য খনিজ বাইরে রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে৷ গত মাসে টেক্সটাইলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়৷ তেল রপ্তানির ক্ষেত্রেও বাধার মুখে পড়তে হয় উত্তর কোরিয়াকে৷ জা সং জানিয়েছেন, উন্নয়শীল দেশগুলির উপর যে বাধা সৃষ্টি করছে আমেরিকা, তা অবিলম্বে ধ্বংস করে দেওয়া উচিত৷

রাষ্ট্রসংঘের হিসেব বলছে, উত্তর কোরিয়ার প্রায় ৭০ শতাংশ জনসংখ্যা খাবারের কমতি, বন্যা ও ধ্বসের কারণে সমস্যার সম্মুখীন হয়৷ এর প্রভাব পড়ে দেশের কৃষিতে৷ স্বাভাবিকভাবে ক্ষতিগ্রস্ত হয় দেশের অর্থনীতি৷

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উন্নয়নে বাধা দিচ্ছে আমেরিকা, অভিযোগ উত্তর কোরিয়ার

আপডেট সময় ০১:৪৪:২১ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭