ঢাকা ০১:২৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উত্তর কোরিয়াকে বিকল্প ইন্টারনেট সংযোগ দিলো রাশিয়া

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়া দুটি উপায়ে এখন ইন্টারনেট সুবিধা পাচ্ছে। সাইবার নিরপত্তা বিষয়ক সংস্থা আউটফিট ফায়ারআই ইনকর্পোরেটেড জানিয়েছে দেশটি রাশিয়া থেকে নতুন একটি ইন্টারনেট সংযোগ পেয়েছে। ফায়ার আইয়ের এশিয়-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রধান প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা ব্রাইস বোল্যান্ড ২ অক্টোবর সোমবার এক সাক্ষাতকারে জানান ট্রান্সটেলিকম নামে এক রুশ টেলিকমিউনিকেশনস প্রতিষ্ঠান উত্তর কোরিয়ার গ্রাহকদের জন্য নতুন একটি লিঙ্ক খুলেছে।

এখন পর্যন্ত রাষ্ট্রায়ত্ত চায়না ইউনাইটেড নেটওয়ার্ক কমিউনিকেশনস লিমিটেডই দেশটির প্রধান ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকে। বোল্যান্ড জানান, রুশ ইন্টারনেট সংযোগটি ১ সেপ্টেম্বর রোববার থেকে সক্রিয় হয়। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ। দেশটি থেকে সব ধরনের বন্ধন ছিন্ন করার জন্য সদস্য রাষ্ট্রের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ। উত্তর কোরিয়ার বাণিজ্যিক অভিভাবক চীন ইতোমধ্যে দেশটিতে থাকা উত্তর কোরিয়ার সকল ব্যবসা নিষিদ্ধ করেছে।

বোল্যান্ড জানান রাশিয়ার মাধ্যমে উত্তর কোরিয়ার এ ইন্টারনেট সংযোগ প্রাপ্তি দেশটিকে ইন্টারনেট ব্যবহারে ভারসাম্য এনে দিবে। ফলে দেশটিতে চলমান বৈশ্বিক চাপ কিছুটা হলেও কমে যাবে। ট্রান্সটেলিকম রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পাঁচটি বৃহৎ কমিউনিকেশনস সার্ভিস প্রোভাইডারদের মধ্যে একটি। প্রতিষ্ঠানটি ফাইবার অপ্টিক নেটওয়ার্ক পরিচালনা করে থাকে যা রেলওয়ে লাইন মোতাবেক চলে। এটি সেন্ট পিটার্সবার্গ থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত বিস্তৃত। তবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

রুটিং টেবিল চেক করার মাধ্যমে নতুন এ সংযোগের অস্তিত্ত্ব সম্বন্দে নিশ্চিত হয়েছে ফায়ারআই। বোল্যান্ড জানান, রাশিয়ার দেওয়া এই বিকল্প ইন্টারনেট সংযোগটি উত্তর কোরিয়ার অভ্যন্তরীন ব্যান্ডউইথের দ্বিগুণ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

উত্তর কোরিয়াকে বিকল্প ইন্টারনেট সংযোগ দিলো রাশিয়া

আপডেট সময় ১১:৫৫:৫১ পূর্বাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০১৭