ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৪১ বছর পর কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার শুরু

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রতিষ্ঠার চার দশক পর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হলো অপারেশন (অস্ত্রোপচার) থিয়েটার।

বুধবার (৩১ আগস্ট) উপজেলার জটিবাড়ী গ্রামের স্বপন সরকারের স্ত্রী হাফিজা খাতুনের সিজারিয়ান অপারেশনের মাধ্যমে অপারেশন থিয়েটারের কার্যক্রম চালু করা হয়।

হাফিজার একটি কন্যা সন্তান হয়েছে।

এ সময় সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শহিদুল্লাহ সবুজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

এ হাসপাতালটি প্রতিষ্ঠার ৪১ বছর পর অপারেশন থিয়েটার চালু হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, ১৯৮১ সালের ১১ জানুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। পরে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি নতুন ভবন তৈরি করে ২০১৪ সালের ৪ এপ্রিল ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। ওই বছরই নতুন ভবনে স্থাপন করা হয় অপারেশন থিয়েটার, কেনা হয় প্রায় ৩০ লাখ টাকার যন্ত্রপাতি। অপারেশন থিয়েটারের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও অপারেশনের নির্ধারিত চিকিৎসক না থাকায় অপারেশন করা যাচ্ছিল না। এর আগে গত ২৩ আগস্ট উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় অপারেশন থিয়েটার চালুর ঘোষণা দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম জানান, দীর্ঘ ৪১ বছর পর অবশেষে অপারেশন চালু হয়েছে। এতোদিন অপারেশন সংশ্লিষ্ট চিকিৎসক না থাকায় এ হাসপাতালে অপারেশন চালু করা যাচ্ছিল না। কামারখন্দে অপারেশন চালু হওয়ায় পাশের কয়েকটি উপজেলার রোগীরা এখান থেকে বিনামূল্যে সেবা পাবেন। এখন থেকে এখানে সন্তান প্রসব করা হলেই নবজাতককে পোশাক উপহার দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৪১ বছর পর কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচার শুরু

আপডেট সময় ০৬:৪৫:০৬ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২