ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, তবে আলোচনার পরিস্থিতি নেই: ইরান শাপলা চত্বর হত্যাযজ্ঞ:শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

যুক্তরাষ্ট্রে লেকের পানিতে ডুবে কুমিল্লার শ্যালক-ভগ্নিপতির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির একটি লেকের পানিতে ডুবে শ্যালক-ভগ্নিপতির মৃত্যু হয়েছে। রোববার নিউইয়র্কের টাউন অব বেথেলের হোয়াইট লেকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের গ্রামের বাড়ি কুমিল্লায়। কুমিল্লার বরুড়া উপজেলার পেড্ডা গ্রামের রুহুল আমিনের বড় মেয়ের স্বামী আফরিদ হায়দার (৩৩) ও তার ছোট ছেলে বাছির আমিন (১৮)। নিহত আফরিদ হায়দারের গ্রামের বাড়ি নোয়াখালীতে।

এ ঘটনায় রুহুল আমিনের ছোট মেয়ে নাছরিন আমিন মুমূর্ষু অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার দুপুরে নিউইয়র্কে বরুড়া উপজেলা অ্যাসোসিয়েশানের সাধারণ সম্পাদক বদরুল হক আজাদ জানান, শনিবার রুহুল আমিন পুরো পরিবার নিয়ে টাউন অব বেথেলে অবসর যাপনে যান। রোববার দুপুরে রুহুল আমিনের মেয়ের জামাই আফরিদ পাশের হোয়াইট লেকে গোসল করতে নামেন। এসময় হঠাৎ করেই আফরিদ পানিতে তলিয়ে যায়। দুলাভাই আফরিদকে বাঁচাতে শ্যালক বাছির পানিতে ঝাঁপিয়ে পড়েন। তাদের দুজনকে বাঁচাতে এগিয়ে যান রুহুল আমিনের ছোট মেয়ে নাছরিন। এতে তিনজনই লেকের পানিতে তলিয়ে যায়।

তবে তাদের কেউ জানতেন না লেকে পানি এত গভীর, এতে সাঁতার না জানায় শ্যালক দুলাভাই উঠতে না পারলেও শ্যালিকা কোনো রকম বেঁচে যান। এ সময় লেকের পাড় থেকে মেয়ের জামাই, নিজের ছেলে-মেয়েকে বাঁচাতে ঝাপিয়ে পড়েন রহুল আমিনের স্ত্রী রাহেলা আমিন। এতে তাদের শেষ রক্ষা হয়নি।

নিহত দুজনকে নিউইয়র্কেই দাফন করা হবে বলে জানিয়েছেন তিনি। এ ঘটনায় নিহতদের পরিবার এবং স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রে লেকের পানিতে ডুবে কুমিল্লার শ্যালক-ভগ্নিপতির মৃত্যু

আপডেট সময় ০৮:৫৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ অগাস্ট ২০২২