ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিন বাংলাদেশি নিহত

আকাশ জাতীয় ডেস্ক: 

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুমিল্লার মনোহরগঞ্জের দুই সহোদরসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দু’জন।

বৃহস্পতিবার সৌদি আরবের তায়েফ এলাকায় কর্মস্থল থেকে ফেরার পথে তাদের বহনকারী গাড়ির নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মির্জাপুর গ্রামের খলিফা বাড়ির আবুল কাসেমের দুই ছেলে ফারুক হোসেন (১৯) ও পারভেজ হোসেন (১৭) এবং একই বাড়ির খোদেজার ছেলে সাদ্দাম হোসেন (১৮)।

মনোহরগঞ্জের ঝলম দক্ষিণ ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান হাওলাদার হিরন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন সাতপুকুরিয়া গ্রামের কাসেমের ছোট ভাই সুমন (৩৫) ও ভাগিনা রুবেল (২০)। তাদেরকে মুমূর্ষু অবস্থায় তায়েফের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

রিয়াদ ও দাম্মামে হামলার জেরে বাতিল ১৪১টি ফ্লাইট, ভোগান্তিতে প্রায় ২২ হাজার প্রবাসী যাত্রী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরসহ তিন বাংলাদেশি নিহত

আপডেট সময় ১১:৫৭:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২