ঢাকা ১০:০০ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগে উৎপাদনমুখী শিল্পায়ন চায় বাংলাদেশ: ড. তিতুমীর কথা কম, কাজ বেশি নীতিতে চলবে ডিএনসিসি : প্রশাসক বগুড়াকে বিভাগ করার ইঙ্গিত স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮ দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: বিমানমন্ত্রী সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

আমিরাতে ‘ফেসবুক লাইভে’ গিয়ে এক বাংলাদেশির আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

বন্ধুর কাছ থেকে প্রতারণার শিকার হয়ে আরব আমিরাতে ফেসবুক লাইভে গিয়ে খায়রুল বশর (৫৫) নামে এক প্রবাসী বাংলাদেশি আত্মহত্যা করেছেন। খায়রুলের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নোয়াবাজারে। তিনি ওই এলাকার প্রয়াত বদিউল আলমের সন্তান।

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টার দিকে তিনি সংযুক্ত আরব আমিরাতের লাকী রাউন্ড নামক এলাকার একটি ভাড়া বাসায় ফেসবুক লাইভে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন৷ লাইভটি প্রায় এক ঘন্টা ৫৭ মিনিট সময় ধরে চলমান থাকলেও লাইভ শুরুর ৭ মিনিটের মাথায় আত্মহত্যা করেন তিনি।

এ সময় তিনি তার মৃত্যুর জন্য একই উপজেলার সুয়াবিল গ্রামের রফিক নামে এক প্রবাসীকে দায়ী করেন। তিনি রফিকের বিরুদ্ধে তার দোকান ও টাকা আত্মসাতের অভিযোগ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধর্মপুর ইউপির প্যানেল চেয়ারম্যান শোয়াইব সিকদার। তার পরিবারে বৃদ্ধ মা, স্ত্রী, ১৮ বছর বয়সী কন্যা ও ১০ বছর বয়সী এক ছেলে সন্তান রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ‘ফেসবুক লাইভে’ গিয়ে এক বাংলাদেশির আত্মহত্যা

আপডেট সময় ১০:২২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২