ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে চীনকে গ্যারান্টর হিসেবে চায় ইরান চীনে পৌঁছেছেন ট্রাম্প, স্বাগত জানালেন ভাইস প্রেসিডেন্ট

নিউইয়র্কে কংগ্রেসম্যান পদে লড়ছেন বাংলাদেশি চিকিৎসক মুজিবুল

আকাশ জাতীয় ডেস্ক:  

নিউইয়র্কে কংগ্রেসম্যান পদে লড়ছেন বাংলাদেশি মার্কিন চিকিৎসক মুজিবুল হক। আগামী ২৩ আগস্ট প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বর হবে চূড়ান্ত নির্বাচন। ডা. মুজিবুল হকের জন্য ভোট চাইছেন বাংলাদেশি কমিউনিটিসহ বিভিন্ন কমিউনিটির নেতারা। গত শুক্রবার ইলমন্ট চান্দিনি রেস্টুরেন্ট ডা. মুজিবুল হক ফর ইউএস কংগ্রেস শীর্ষক এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইন কমিটির প্রেসিডেন্ট ডা. ওয়াদুদ ভুঁইয়ার সভাপতিত্বে এবং অ্যাডভোকেট মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ কমিউনিটির উল্লেখযোগ্য মানুষ যোগ দেন। আগামী ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ডা. মুজিবকে জয়ী করার লক্ষ্যে সমাবেশে উপস্থিত সবাই তার প্রতি সমর্থন জানান।

ইমাম জাফরির পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। অ্যাডভোকেট মুজিবুর রহমান স্বাগত বক্তব্য দেন। সভায় আসালের জাতীয় কমিটির সাধারণ সম্পাদক করিম চৌধুরী মেইন স্ট্রিমের রাজনীতিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার অধিবাসীদের অংশগ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন। সমাবেশে পাকিস্তান টাইমসের বিশিষ্ট সাংবাদিক মুজিব লোদি তাদের কমিউনিটির সমর্থনের কথা ঘোষণা করে ডা. মুজিবকে জয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান। সমাবেশে ভারতীয় অ্যাক্টিভিস মোহম্মদ সাজিদ গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। আরও বক্তব্য দেন হিলসাইড ইসলামিক সেন্টারের সভাপতি আব্দুল আজিজ ভূঁইয়া। তিনি ডা. মুজিবকে জয়ী করার জন্য সব কমিউনিটিকে একযোগে কাজ করার আহ্বান জানান। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটির অতি পরিচিত মুখ আসাল ব্রুকলিন চ্যাপ্টারের সভাপতি ডা. মুজিবুর রহমান মজুমদার।

সমাবেশে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিটির অ্যাডভোকেট মতিউর রহমান, অ্যাডভোকেট বেলাল, আসাল কুইন্স প্রেসিডেন্ট ফরিদ গাজী, মুজিব ক্যাম্পেইনের মেম্বার মোহাম্মদ সোহাইল, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ সেলিম, ইমাম তাহির, ইমাম জাফরি, মোহম্মদ ফারুক প্রমুখ।

ডা. মুজিবুল হক তার দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার মাধ্যমে এলাকার মানুষের চাকরি, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সমস্যার ওপর আলোকপাত করে তাকে নির্বাচিত করার অনুরোধ জানান। সমাপনী বক্তব্যে সভাপতি ড. ওয়াদুদ ভূঁইয়া আগামী ২৩ আগস্টের প্রাইমারি নির্বাচনে ডা. মুজিবকে বিজয়ী করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত

নিউইয়র্কে কংগ্রেসম্যান পদে লড়ছেন বাংলাদেশি চিকিৎসক মুজিবুল

আপডেট সময় ০৯:০৮:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ অগাস্ট ২০২২