ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

আকাশে ভেসে বেড়াবে বিলাসবহুল হোটেল?

আকাশ নিউজ ডেস্ক: 

এবার আকাশে ভেসে বেড়াবে বিলাসবহুল হোটেল। কিছুটা অবাক শোনালেও ‘স্কাই ক্রুজ’ নামে এমন একটি বিমানের নকশা করা হয়েছে, যা মূলত বিশাল আকারের একটি ভাসমান হোটেল।

বিলাসবহুল এই হোটেলের ধারণক্ষমতাও অনেক। এতে পাঁচ হাজারেরও বেশি যাত্রী বহন করা যাবে।পরমাণু শক্তিচালিত দ্বৈতাকার এই বিমানটি একবার আকাশে উড়ার পর কয়েক মাস ধরে ভেসে থাকতে পারবে।

ভাসমান এই হোটেলে একসঙ্গে পাঁচ হাজার অতিথি থাকতে পারবে। নতুন যাত্রীদের আনা-নেওয়ার জন্য ভাসমান হোটেলটিতে যুদ্ধজাহাজের মতো ডক থাকবে। সেখানে উঠা-নামা করতে পারবে ছোট ছোট বিমান।

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে চলা এই উড়োজাহাজটিতে থাকবে পরমাণু শক্তিচালিত ২০টি ইঞ্জিন। এটির নকশা এমনভাবে করা হয়েছে, যাতে এটি মাসের পর মাস আকাশে ভেসে থাকতে পারে।

যাত্রী উঠা-নামা এবং যান্ত্রিক ত্রুটি পরীক্ষা-নিরীক্ষা সবই হবে মাঝ আকাশেই। বিমানটির মূল নকশা তৈরি করেছিলেন টনি হোমস্টন নামের এক ব্যক্তি। সেই নকশার ওপর ভিত্তি করে হাশেম আল-ঘাইলি নামের আরেক ব্যক্তি ভবিষ্যত বিমানের একটি ভিডিও তৈরি করেছেন। ভিডিওটি তিনি ইউটিউবে শেয়ারও করেছেন। তার মতে, স্কাই ক্রুজ পরিবহন ব্যবস্থা ভবিষ্যতের চমক।

হাশেমের শেয়ার করা ভিডিওতে অনেকেই প্রশ্ন করেছেন, চালক ছাড়া তাহলে বিমানটি চলবে কীভাবে? উত্তরে হাশেম বলেছেন, এই উচ্চপ্রযুক্তি সম্পন্ন বিমানের চালকের দরকার কী? এটি হবে স্বতন্ত্র।

বিশালাকারের এই বিমানটির অন্যান্য কাজের জন্য দরকার হবে বহু সংখ্যক কর্মী। এতে থাকবে রেস্তোরাঁ, জিম, শপিং মল, সিনেমা হল, এমনকি সুইমিং পুলও।

নকশাটিতে বিমানটি কিছু বিলাসবহুল কক্ষের নমুনা দেখানো হয়েছে, যা বিয়ে বা অন্য কোনও অনুষ্ঠানে ব্যবহার করা যেতে পারে।

যদিও নকশাটির সঙ্গে সহমত নন অনেকেই। অনেকেই মন্তব্য করেছেন, বিমানটির নকশা বিজ্ঞানের অনেক সাধারণ বিষয়কেই এড়িয়ে গেছে। অনেকেই বলেছেন, যদি একবার পরমাণু চুল্লিতে কোনও গোলযোগ দেখা দেয় এবং এ কারণে বিমান দুর্ঘটনায় পড়লে তা সহজেই কোনও শহরকে নিশ্চিহ্ন করে দেবে।

ইতোমধ্যেই ভাসমান এই বিলাসবহুল দ্বৈতাকার বিমানটির ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশে ভেসে বেড়াবে বিলাসবহুল হোটেল?

আপডেট সময় ১১:৪৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২