ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

রাজশাহীর বিএনপি নেতাদের নামে মামলা, ফখরুলের প্রতিবাদ

আকাশ জাতীয় ডেস্ক:

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ অন্যদের বিরুদ্ধে মামলা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৭জুলাই) এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, গত ২২ জুলাই একটি বক্তব্যকে বিকৃত করে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপি নেতা বাবুল হোসেন, মো. শিমুল সরকার, শামীম সরকার, মো. মুকুল হোসেন, হেলাল উদ্দিন রিয়াল এবং জাহাঙ্গীর আলমের নামে রাজশাহী মহানগর আওয়ামী লীগ নেতার দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, রাষ্ট্রযন্ত্রের নিপীড়নের সকল অস্ত্র এখন বিএনপির বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। হত্যা, গুম থেকে শুরু করে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানোর মতো কর্মসূচি অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করছে আওয়ামী সরকার। নিজেদের ক্ষমতাকে কন্টকমুক্ত করার জন্য বিরোধী দলের অস্তিত্বকে দেশ থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলতে সকল শক্তি নিয়োগ করেছে তারা। বিএনপি নেতাকর্মীদের নির্বিঘ্নে চলাচল করার অধিকারও তারা কেড়ে নিয়েছে।

আবু সাঈদ চাঁদসহ বিএনপি নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা সরকারের ধারাবাহিক অমানবিক নির্যাতনেরই প্রকাশ।

বিএনপি মহাসচিব বলেন, সরকার ব্যর্থতার এক বিশাল স্তুপের ওপর বসে আছে। রাষ্ট্রীয় অর্থনীতি লোপাটে দেশে এখন চলছে এক নৈরাজ্যকর পরিস্থিতি। দেশে জ্বালানির চরম সংকট, ডলারের দাম বৃদ্ধিতে দেশের ব্যবসা-বাণিজ্য অচল হয়ে পড়েছে। তেলভিত্তিক বিদ্যূৎ কেন্দ্র বন্ধ করে দেওয়া হয়েছে। অসহনীয় লোডশেডিংয়ের কারণে শহর থেকে গ্রাম সর্বত্রই মানুষ সীমাহীন কষ্টে নিপতিত হয়েছে। এই দুঃসহ পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্যই বিএনপি নেতাকর্মীদেরকে সরকার অসত্য ও বানোয়াট মামলা দিয়ে কারান্তরীণ করছে।

আমি রাজশাহী জেলা বিএনপি নেতাদের নামে দায়ের করা মিথ্যা ও বানোয়াট মামলা অবিলম্বে প্রত্যাহার ও পুলিশী হয়রানি বন্ধের আহ্বান জানান মির্জা ফখরুল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

রাজশাহীর বিএনপি নেতাদের নামে মামলা, ফখরুলের প্রতিবাদ

আপডেট সময় ০৫:২৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২