ঢাকা ০৮:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

লোডশেডিংয়ের প্রতিবাদে ৩ দিনের বিক্ষোভ সমাবেশ ঘোষণা বিএনপির

আকাশ জাতীয় ডেস্ক: 

বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ ও অন্য সব মহানগরে আগামী ২৯ ও ৩০ জুলাই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি। সব জেলায় আগামী ৩১ জুলাই এ কর্মসুচি পালন করা হবে।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিন দিনের এ কর্মসুচি ঘোষণা করেন।

সোমবার (২৫ জুলাই) রাতে বিএনপির স্থায়ী কমিটির ভার্চ্যুয়াল সভার সিদ্ধান্ত জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, সরকার লোডশেডিং শূন্য কোঠায় নিয়ে আসায় উৎসব করেছে আতশবাজি পুড়িয়ে। অন্যদিকে এখন শহরে ২/৩ ঘণ্টা এবং গ্রামাঞ্চলে ৫/৬ ঘণ্টা লোডশেডিং জন-জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। শিল্পে ও কৃষিতে উৎপাদন ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সামগ্রিকভাবে অর্থনীতির ওপর চরম বিরূপ প্রতিক্রিয়া দেখা দিচ্ছে।

তিনি বলেন, জ্বালানি সরবরাহ নিশ্চিত না করেই বিদ্যুৎ উৎপাদনের বিদ্যুৎকেন্দ্র স্থাপন সমস্যাকে জটিলতর করেছে। দেশে গ্যাসের উৎপাদন বৃদ্ধির কোনও উদ্যোগ না নিয়ে বিদেশ থেকে গ্যাস আমদানির লক্ষ্যই হচ্ছে চুরি এবং নিজস্ব দলের ব্যবসায়ীদের সঙ্গে নিজেদের দুর্নীতি ও অনৈতিক সম্পদের পাহাড় গড়ে তোলা। শুধুমাত্র লোভের কারণে আজকে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অন্ধকারের পথে নিয়ে গিয়েছে সরকার। এ বিষয়ে বিস্তারিত তথ্য সম্বলিত বক্তব্য প্রেস কনফারেন্সের মাধ্যমে জাতির সামনে নিয়ে আসার বিষয়ে দলীয় সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

লোডশেডিংয়ের প্রতিবাদে ৩ দিনের বিক্ষোভ সমাবেশ ঘোষণা বিএনপির

আপডেট সময় ০৬:০৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২