ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল : অর্থমন্ত্রী কমিউনিটি এনগেজমেন্টের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়কে শক্তিশালী করতে হবে: ববি হাজ্জাজ এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার রাবি ছাত্রীকে চাকু-পিস্তলের ভয় দেখানোর অভিযোগ, পদ্মায় ফেলে দেওয়ার হুমকি বিনিয়োগকারীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট মালদ্বীপের স্বাধীনতা দিবসের প্যারেডে বিশেষ অতিথি হিসেবে যোগদান পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রের সঙ্গে বার্তা আদান-প্রদান চলছে, তবে আলোচনার পরিস্থিতি নেই: ইরান শাপলা চত্বর হত্যাযজ্ঞ:শেখ হাসিনাসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১২ দিন মহাকাশে ঘুরলেন ধনকুবের ইউসাকু

আকাশ নিউজ ডেস্ক:

জাপানি ধনকুবের ইউসাকু মায়েজাওয়া আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ১২ দিন থেকে এসেছেন। গতকাল সকাল ৯টা ১৩ মিনিটে কাজাখস্তানের জেজকাজগান শহরে তিনি অবতরণ করেন। সূত্র : এএফপি।

খবরে বলা হয়েছে- ইউসাকু মায়েজাওয়া ছাড়াও মহাকাশযাত্রা শেষ করে পৃথিবীতে ফিরে এসেছেন তাঁর সহকারী ইয়োজো হিরানো ও রাশিয়ার নভোচারী আলেকজান্দার মিসুরকিন। মহাকাশে যাওয়ার আগেও আলোচনায় এসেছিলেন ইউসাকু। ২০২৩ সালে তাঁর চাঁদে যাওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসেক্সের একটি বিশেষ ফ্লাইটে তিনি চাঁদে যাবেন। গত বছর ঘোষণা দিয়েছিলেন তিনি সঙ্গী খুঁজছেন। এজন্য অনলাইনে বিজ্ঞাপনও দিয়েছিলেন। মাত্র কয়েক দিনের ব্যবধানে আবেদন জমা পড়ে প্রায় ৩০ হাজার নারীর। জীবনসঙ্গী নির্বাচনে টেলিভিশন শো করারও প্রস্তুতি চলছিল। তবে হঠাৎ সঙ্গী খোঁজার এ অভিযান থেকে সরে আসেন ইউসাকু।

ইউসাকুর সে যাত্রা এখনো নিশ্চিত হয়নি। তবে এর মধ্যেই তিনি মহাকাশ থেকে ঘুরে এলেন। মহাকাশে যাওয়ার আগে ২৩ সেপ্টেম্বর এক টুইট বার্তায় লিখেছিলেন- ৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত মহাকাশে থাকবেন তিনি। এ সূচি অনুযায়ী তিনি গিয়েছিলেন মহাকাশে। আর সেখানে যাওয়ার পর অলস সময় কীভাবে কাটিয়েছেন তারও কিছু ভিডিও প্রকাশ করেছেন। এর একটি ভিডিওতে দেখা যায় তিনি দাঁত ব্রাশ করছেন। আরেকটি ভিডিওতে দেখা যায় তিনি শৌচাগারে যাচ্ছেন। এ ছাড়া অভিকর্ষত্বরণ না থাকায় কীভাবে খাবার খাচ্ছেন শূন্যে ভাসিয়ে, তারও ভিডিও প্রকাশ করেছেন ইউটিউবে। এদিকে এ মহাকাশযাত্রীর ফিরে আসার খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা তিনজনই ভালো আছেন। ৪৬ বছর বয়সী ইউসাকু মায়েজাওয়া একাধারে উদ্যোক্তা, অনলাইন ফ্যাশন ব্যবসায়ী, শিল্পসংগ্রাহক। যাওয়ার আগে তাঁরা জানিয়েছিলেন রাশিয়ার রোজকসমস স্পেস এজেন্সির সুয়ুজ রকেটে চড়ে মহাকাশে ভ্রমণে যাচ্ছেন তাঁরা। জাপান থেকে ইউসাকু ও হিরানোর আগে আর কেউ আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ভ্রমণে যাননি। এর মধ্য দিয়ে এক দশকের বেশি সময় পর রাশিয়া মহাকাশে বিদেশি পর্যটক পাঠাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী

১২ দিন মহাকাশে ঘুরলেন ধনকুবের ইউসাকু

আপডেট সময় ১০:৫৬:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ ডিসেম্বর ২০২১