ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

লন্ডন থেকে আইনে স্নাতক ডিগ্রি নিলেন নুসরাত ফারিয়া

আকাশ বিনোদন ডেস্ক :

ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি নিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। আজ মঙ্গলবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি নিজেই যুক্তরাজ্যের এ বিশ্ববিদ্যালয়ের ‘ব্যাচেলর অব ল’ ডিগ্রি পাওয়ার কথা জানান। ফারিয়া ব্যাচেলরস অব ল’তে সেকেন্ড ক্লাস পেয়েছেন।

বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত এই নায়িকা ফেসবুক এক পোস্টে লিখেছেন, ‘আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন। আজ আমার ও পরিবারের জন্য আনন্দঘন একটি দিন। এ যাত্রা সফল করার জন্য শিক্ষকদের ধন্যবাদ জানাই; আমি সবার প্রতি কৃতজ্ঞ। আমার জন্য প্রার্থনা করবেন।’

জানা গেছে, ২০১৮ সালে ভর্তির চার বছর পর ‘ব্যাচেলর অব ল’-এর উপর স্নাতক সম্পন্ন করলেন ফারিয়া; আগামীতে বার কাউন্সিলের পরীক্ষার দেওয়ার পরিকল্পনা আছে তার। এই নায়িকা মনে করেন, পড়াশোনা ও কাজ একসঙ্গে চালিয়ে যাওয়া কঠিন। তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘সহকর্মী আর পরিবার পাশে না থাকলে এটা সম্ভব হতো না।’

উল্লেখ্য, সম্প্রতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘বঙ্গবন্ধু’র শুটিং শেষ করেন ফারিয়া। ভারতের খ্যাতিমান চলচ্চিত্রকার শ্যাম বেনেগাল নির্মাণ করছেন সিনেমাটি। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় বিশাল বাজেটে নির্মিত হচ্ছে এটি। বর্তমানে ঢাকায় চলছে এর শেষ ধাপের শুটিং। সিনেমাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ফারিয়া। গত রবিবার তার অংশের শুটিং শেষ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

লন্ডন থেকে আইনে স্নাতক ডিগ্রি নিলেন নুসরাত ফারিয়া

আপডেট সময় ১১:১৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১